Rahul Gandhi: আগে কুকুর, পরে কর্মী! রাহুল গান্ধীর অস্বস্তি বাড়াল ভাইরাল ভিডিও, নিশানা করল বিজেপি

Rahul Gandhi: রাহুল গান্ধীকে ভাইরাল ভিডিও নিয়ে নিশানা করল বিজেপি। ভারত জোড়ো ন্যায় যাত্রা ঝাড়খণ্ডে থাকাকালীন একটি ভিডিও ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)।

এই ভিডিওটি শেয়ার করে বিজেপির আইটি সেল থেকে অসমের মুখ্যমন্ত্রী, সকলেই রাহুলকে কার্যত ধুয়ে দিয়েছেন। যদিও এতে বিতর্কের কিছু দেখছেন না রাহুল।

Rahul Gandhi: আগে কুকুর, পরে কর্মী!

রাহুল বলেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন এক সমর্থক তাঁর পোষ্য নিয়ে এসেছিলেন। আমি তাঁতে ডেকে নিই। কুকুরটি নার্ভাস ছিল। কাঁপছিল। আমি তাকে বিস্কিট খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু কুকুরটি ভীত অবস্থায় ছিল। সে কারণে আমি পোষ্যটির মালিকের হাতে বিস্কিট তুলে দিই। এরপর তিনি কুকুরটিকে খাওয়ান। এতে কী সমস্যা আছে!

কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রার যে ভিডিওগুলি পোস্ট করা হচ্ছে তাতেও পোষ্য নিয়ে রাহুলের কাছে পৌঁছে যাওয়া ব্যক্তিকে দেখা গিয়েছে, কুকুরটিকে বিস্কিট খাওয়ানোর ছবি রয়েছে। কিন্তু আরেকটি ভিডিও শেয়ার করে রাহুলকে বিঁধেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

মালব্য এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে লেখেন, কয়েক দিন আগেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুথ এজেন্টদের সঙ্গে কুকুরের তুলনা করেছিলেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী একটি কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছেন। কুকুরটি বিস্কিটটি না খাওয়ায় সেই বিস্কিটটিই তিনি দলীয় কর্মীকে দিচ্ছেন।

অমিত মালব্য আরও লেখেন, যে দলের অধ্যক্ষ ও যুবরাজ তাঁদের দলের কর্মীদের সঙ্গে কুকুরের মতো আচরণ করেন সেই দলের লুপ্ত হয়ে যাওয়া স্বাভাবিক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, রাহুল গান্ধী ও তাঁর পরিবার আমাকে বিস্কিট খাওয়াতে পারেনি। আমি অসম তথা ভারতের নাগরিক হিসেবে গর্বিত। আমি বিস্কিট খেতে অস্বীকার করে কংগ্রেস থেকে পদত্যাগ করেছি।

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, আত্মমর্যাদা আছে এমন ব্যক্তি কেন কংগ্রেসে থাকতে পারেন না সেটা ফের বোঝা গেল। রাহুল প্রথমে কুকুরকে বিস্কিট দিতে গেলেন। তারপর কুকুর তা খেতে অস্বীকার করার পর সেই বিস্কুট দেওয়া হলো দলের কর্মীদের। কংগ্রেস কর্মীদের গান্ধী পরিবারের চাকর ও কুকুর বলেই মনে করে। তিনি ও হিমন্ত কংগ্রেস ছেড়ে সসম্মানেই রয়েছেন বিজেপিতে, কংগ্রেসে থাকলে যা হতো না, এমনটাই দাবি পুনাওয়ালার। বিজেপির আরও অনেকেই এই ভিডিও শেয়ার করে কংগ্রেস ও রাহুলের দৃষ্টিভভঙ্গির সমালোচনায় সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+