'আসবেন তিনিই যাকে বাবা ডাকবেন', কৈলাস মানস সরোবর থেকে বার্তা রাহুলের

কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে অনেক ছবি শেয়ার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে অনেক ছবি শেয়ার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখান থেকে সম্প্রীতির বার্তা দিলেন তিনি। এই তীর্থযাত্রায় কোনও ঘৃণা নেই, এই কথাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। বলেছেন, কৈলাস মানস সরোবরে আসবেন তিনিই, যাকে বাবা ডাকবেন।

আসবেন তিনিই যাকে বাবা ডাকবেন, কৈলাস মানস সরোবর থেকে বার্তা রাহুলের

'মানস সরোবরের জল, সেখানকার পরিবেশ অত্যন্ত শান্ত। এখানে এলে সবকিছু পাওয়া যায়, হারানোর কিছু নেই। এই জল সরাসরি খাওয়া যায়। এখানে কোনও ঘৃণা নেই। আর তাই ভারতের সকলে একে পবিত্র মনে করে।'

বস্তুত, রাহুল ১২ দিনের সফরে মানস সরোবরে গিয়েছেন। ৩১ অগাস্ট যাত্রা করেন তিনি। পরে সংষ্কৃতে টুইটও করেন।

রাহুলের এই যাত্রাও অবশ্য কম বিতর্কিত নয়। তিনি যে হোটেলে ছিলেন সেখান থেকে খবর ছড়ায়, তীর্থযাত্রায় গিয়ে রাহুল মাংস খেয়েছেন। পরে হোটেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে এই খবর মিথ্যা বলে জানিয়েছে। রাহুল একেবারে নিরামিষ আহারই করেছেন বলে দাবি করেছে।

রাহুল গান্ধী ৩১ অগাস্ট বিমানের ইকোনমি ক্লাসে করে কাঠমান্ডু যান। সেখান থেকে আর একটি বিমানে মানস সরোবর যান। পশুপতিনাথ মন্দিরেও তাঁর যাওয়ার কথা রয়েছে। কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারের সময়ই রাহুল দুর্ঘটনা হতে হতে বেঁচে যান। সেইসময় থেকেই কৈলাসে যেতে চেয়েছিলেন তিনি। অবশেষে তাঁর যাত্রা সফল হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+