২০১৯ -এ মোদী-সুনামির দাপটে কি এবার কংগ্রেসে ফিরছে শরদের এনসিপি শিবির! রাজধানীর রাজনীতিতে বড় খবর

৩০ মে মোদীর শপথ গ্রহণের দিন যখন গোটা বিজেপি শিবির উচ্ছ্বসিত ,তখন মোদী সুনামির দাপটে কার্যত বিধ্বস্ত কংগ্রেস সহ বিরোধী শিবির।

৩০ মে মোদীর শপথ গ্রহণের দিন যখন গোটা বিজেপি শিবির উচ্ছ্বসিত ,তখন মোদী সুনামির দাপটে কার্যত বিধ্বস্ত কংগ্রেস সহ বিরোধী শিবির। এবার শোনা যাচ্ছে, মোদী হাওয়া রুখতে এবার ফের একবার কংগ্রেসের ঘরেই ফিরছেন শরদ পাওয়ার। মহারাষ্ট্রের এই দাপুটে নেতা ও তাঁর দল এনসিপি এবার রাহুল গান্ধীর নেতৃত্বাধিন কংগ্রেসের ছাতার তলায় আসতে চলেছে। এমনই খবর রাজধানী জুড়ে।

২০১৯ -এ মোদী-সুনামির দাপটে কি এবার কংগ্রেসে ফিরছে শরদের এনসিপি শিবির! রাজধানীর রাজনীতিতে বড় খবর

এর আগে, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন শরদ পাওয়ার। আর তাঁদের বৈঠক ঘিরেই জাতীয়স্তরে জল্পনা শুরু হয়ে যায়। যদিও বৈঠক থেকে বেরিয়েই শরদ পাওয়ার জানিয়ে দেন কেবলমাত্র মহারাষ্ট্র বিধানসভায় আসন বন্টন নিয়েই আলোচনা হয়েছে দু'জনের মধ্যে। প্রসঙ্গত, ১৯৯৯ সালে তৎকালীন কংগ্রেস প্রধান সনিয়া গান্ধীর সঙ্গে ব্যাপক ঝামেলার জেরে কংগ্রেস ছেড়ে দেন শরদ পাওয়ার ও কয়েকজন কংগ্রেস কর্মী। এরপরই শরদের নেতৃত্বে গড়ে উঠেছিল এনসিপি।

পরবর্তীকালে রাজনৈতিক সমীকরণের হিসাবেকংগ্রেস পার্টির সঙ্গে এক মঞ্চেই আসতে শুরু করে এনসিপি। এরপর সনিয়া পুত্র রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ে শরদের পার্টির। এবার শোনা যাচ্ছে, মারাঠি এই দাপুটে নেতা কংগ্রেসেই আবার ফিরে যাচ্ছেন.।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+