মোদী দুর্বল! মাসুদ আজহার ইস্যুতে ফের অভিযোগ রাহুল গান্ধীর
দুর্বল মোদী শি জিংপিংকে ভয় পাচ্ছেন। চিন যখন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তখন কোনও শব্দ শোনা যাচ্ছে না মোদীর মুখ থেকে। বললে রাহুল গান্ধী।
দুর্বল মোদী শি জিংপিংকে ভয় পাচ্ছেন। চিন যখন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তখন কোনও শব্দ শোনা যাচ্ছে না মোদীর মুখ থেকে। রাষ্ট্রসংঘে মাসুদ আজহারকে নিয়ে চিন ভেটো দেওয়ার পর টুইটারে এমনটাই প্রতিক্রিয়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর।

বুধবার চিন রাষ্ট্রসংঘে জইশ-ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার পথে বাধা তৈরি করে। এরপরেই মোদীকে দুর্বল প্রধানমন্ত্রী বলে টুইট করেন রাহুল গান্ধী। বলেন চিনের প্রেসিডেন্টকে ভয় পাচ্ছেন মোদী।
Weak Modi is scared of Xi. Not a word comes out of his mouth when China acts against India.
— Rahul Gandhi (@RahulGandhi) March 14, 2019
NoMo’s China Diplomacy:
1. Swing with Xi in Gujarat
2. Hug Xi in Delhi
3. Bow to Xi in China https://t.co/7QBjY4e0z3
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় ৪০ সিআরপিএফ জওয়ানের। ঘটনায় জইশ যোগ প্রমাণিত হয়। এর পরেই রাষ্ট্রসংঘে মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার আহ্বান জানায় ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া। বুধবার রাষ্ট্রসংঘে চিন সেই প্রস্তাবে বাধা দেয়।












Click it and Unblock the Notifications