আদানি ইস্যুতে ভীত, তাই কোনও প্রশ্ন উত্তর দিচ্ছে না প্রধানমন্ত্রী! কটাক্ষ রাহুলের

Rahul Gandhi Speech Highlights: বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে সমালোচনার ঝড়। সংসদে কেন রাহুল গান্ধী ক্ষমা চাইবেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি মন্ত্রী-সাংসদরা। এমনকি রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার কথাও বলেন বিজেপি নেতা গিরিরাজ সিং। এই অবস্থায় আজ বৃহস্পতিবার সংসদে আসেন রাহুল গান্ধী। বলেন, সকালেই লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেছি।

আদানি ইস্যুতে ভীত সরকার

আদানি ইস্যুতে ভীত সরকার

তবে কংগ্রেস সাংসদ বলেন, গত কয়েকদিন আগেই আমি সংসদে মোদী এবং আদানির সম্পর্ক নিয়ে কথা বলেছিলাম। তবে সেই ভাষণ সরিয়ে দেওয়া হয়। কিন্তু ভাষণে এমন কিছু ছিল না যে রেকর্ডে রাখাই হল না। সরকার এবং প্রধানমন্ত্রী আদানি ইস্যুতে ভীত অবস্থায় রয়েছে। আর সেই কারনেই তাঁরা এমন নাটক করেছেন বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। বিতর্কের মধ্যে দিল্লিতে কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন।

সংসদেই বলব সব

সংসদেই বলব সব

আর সেখানে কথা বলতে গিয়েই ফের একবার আদানি ইস্যুতে মোদীকে আক্রমণ শানান রাহুল। তবে সংসদে যে তাঁকে বলতে দেওয়া হবে না তা কার্যত স্পষ্ট বলে এদিন জানান তিনি। তবে মোদীজি এবং আদানাজির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটাই মুখ্য প্রশ্ন হতে চলেছে বলে দাবি সোনিয়া পুত্রের। তবে তিনি যেহেতু একজন সাংসদ। আর সংসদেই এই বিষয়ে যখন প্রশ্ন উঠেছে তখন সংসদেই এই বিষয়ে অবশ্যই বক্তব্য রাখব বলে দাবি রাহুল গান্ধীর। তবে তাঁর আশা, অবশ্যই তাঁকে বলতে দেওয়া হবে।

 ভারত বিরোধী কোনও মন্তব্যই করিনি

ভারত বিরোধী কোনও মন্তব্যই করিনি

তবে এদিন সংসদে ঢোকার আগে রাহুল গান্ধী বলেন, আমি ভারত বিরোধী কোনও মন্তব্যই করিনি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানে একাধিক ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত গণতন্ত্র আজ বিপন্ন। সে দেশে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়। আর তা বলতে গিয়ে পেগাসাস ইস্যু নিয়ে আসেন রাহুল। বলেন, বিরোধীদের ফোনে আড়ি পাতা হয়। পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হয়। এমনকি একাধিক বিরোধী নেতার ফোনেও একই ভাবে আড়ি পাতা হয়। সংসদে বলতে দেওয়া হয় না। এমনকি মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন রাহুল। আর এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় অশান্তি।

কি বলবেন রাহুল?

কি বলবেন রাহুল?

বিজেপির অভিযোগ বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে অপমান করেছেন রাহুল গান্ধী। ফলে সংসদে দাঁড়িয়েই তাঁর এই বিষয়ে ক্ষমা চাওয়া উচিৎ। যদিও পালটা কংগ্রেসের তরফেও মোদীর একটি বক্তব্যকে হাতিয়ার করা হয়েছে। আর এই রাজনৈতিক তরজার মধ্যে আজ সংসদে এসেছেন রাহুল গান্ধী। তবে আগামীকাল শুক্রবার এই বিষয়ে কি বার্তা দেন তিনি সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+