Delhi Assembly Election: মোদী ও কেজরিওয়ালকে একই সারিতে বসিয়ে আক্রমণ রাহুলের, দিল্লির ভোটে INDI-তে চওড়া ফাটল

Delhi Assembly Election 2025: দিল্লির বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চওড়া হচ্ছে ইন্ডির (INDI Alliance) ফাটল। জোটের অন্যতম দুই শরিক হওয়া সত্ত্বেও একা একা লড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party) ও কংগ্রেস (Congress)। আর এবার জনসভা থেকে আপকে তুলোধনা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)।

বিজেপির নরেন্দ্র মোদী (Narendra Modi) ও আপের অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) কার্যত এক আসনে বসিয়ে তীব্র কটাক্ষ রাহুলের। তাতে অবশ্য পাল্টা গুরুত্বই দিলেন না আপ সুপ্রিমো। রাহুল এদিন বলে বসেন, নরেন্দ্র মোদী ও আপের মধ্যে কোনও পার্থক্যই নেই। মানুষে মানুষে তারা বিভেদ সৃষ্টি করে বলে অভিযোগ কংগ্রেস নেতার।

rahul

মোদী ও কেজরিওয়াল দুজনেই প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করেন না বলে দাবি রাহুলের। তাঁর কথায়, মুদ্রাস্ফীতি কমানো যায়নি। বরং গরিবদের সর্বস্বান্ত করে ধনীরা আরও ধনী হয়েছে। পিছিয়ে থাকা শ্রেণিদের কাছে সম্পদের সুষম বণ্টন হয়নি। মোদী ও কেজরিওয়াল অনগ্রসরদের উন্নতি চান না বলেও এদিন দাবি করেন রাহুল।

দিল্লির সীলমপুরের জনসভা থেকে একের পর এক কটাক্ষ ছোড়েন রাহুল গান্ধী। জাতি শুমারি (Caste Census) পক্ষে ফের একবার সওয়াল করেন তিনি। এব্যাপারে কেজরিওয়ালকে নিজের অবস্থান স্পষ্ট করতেও হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতা।

রাহুল বলেন, কংগ্রেসের কাছে সমস্ত নাগরিকের অধিকার সমান। দিল্লিতে ক্ষমতায় এলে জাতিগত শুমারি করবে কংগ্রেস। সংরক্ষণের উর্ধ্বসীমাও বাড়ানো হবে। দীর্ঘদিন ধরে বঞ্চিত শ্রেণী সম্প্রদায়দের মধ্যে সম্পদের বণ্টন করা হবে বলে জানান রাহুল।

দিল্লিতে আপ সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন ভূরি ভূরি প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি বলে দাবি রাহুলের। তাঁর কথায়, শহর পরিষ্কার রাখা থেকে শুরু করে দূষণ মোকাবিলা, দুর্নীতি রোখা, মূল্যবৃদ্ধি আটকাতে পারেনি আপ। দিল্লিবাসীর কাছে কংগ্রেসের জন্য ভোট ভিক্ষা করে রাহুলের দাবি, ক্ষমতায় এলে ভারতে আগের মতো উন্নয়নের জোয়ার বইয়ে দেবে কংগ্রেস।

কেজরিওয়ালকে নিশানা করে রাহুলের আরও বক্তব্য, নির্মল দিল্লির (clean delhi campaign) প্রচার করেছিলেন আপ সুপ্রিমো। দিল্লিকে প্যারিসে রূপান্তরের কথা বলেছিলেন। দুর্নীতি হটানোর কথা বলেছিলেন। অথচ দূষণ থেকে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে।

এদিন অবশ্য রাহুলের কটাক্ষে আমলই দিলেন না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ প্রধান বলেন, "রাহুল দিল্লিতে এসে আমার নামে অনেক কটূক্তি করেছেন বটে, তবে আমি এব্যাপারে কিছু মন্তব্য করতে চাই না। ওঁর লড়াই কংগ্রেসকে বাঁচানোর জন্যে, আমার লড়াই দেশের জন্য।"

যদিও দিল্লির ভোটের আগে ইন্ডি জোটে যে লম্বা চিড় ধরেছে তা আরও স্পষ্ট। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে। এক দফাতেই হবে ভোটগ্রহণ। ভোটের ফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+