Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুলের কণ্ঠে নাড্ডার ছোঁয়া, আঞ্চলিক দলগুলিকে নিয়ে কী বার্তায় মিলে গেলেন দুই প্রতিপক্ষ

গুজরাত নির্বাচনের শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। ৭৭ থেকে ১৭-য় নেমে এসেছে কংগ্রেসের আসন সংখ্যা। আস বিজেপি রেকর্ড গড়ে ১৫০ ছাড়িয়ে গিয়েছে।

গুজরাত নির্বাচনের শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। ৭৭ থেকে ১৭-য় নেমে এসেছে কংগ্রেসের আসন সংখ্যা। আসনে বিজেপি রেকর্ড গড়ে ১৫০ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনে করছেন, গুজরাতে নিশ্চিতই বিজেপিকে হারাত কংগ্রেস। একটা ফ্যাক্টরই কংগ্রেসকে শেষ করে দিয়েছে!

আঞ্চলিক দলগুলি নিয়ে রাহুলের মত

আঞ্চলিক দলগুলি নিয়ে রাহুলের মত

ভারত জোড়ো যাত্রা ১০০ দিন পার করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী যা বললেন, তা ২০২৪-এর আগে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাহুল গান্ধী শুক্রবার বলেছিলেন, আঞ্চলিক দলগুলি কখনও বিজেপিকে মোকাবিলা করার জন্য উপযোগী নয়।

কংগ্রেস যা পারে, আঞ্চলিক দল তা পারে না

কংগ্রেস যা পারে, আঞ্চলিক দল তা পারে না

রাহুলের কথায়, সমগ্র দেশের কাছে আঞ্চলিক দলগুলি কখনও সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে না। কংগ্রেস পার্টি যেমন সর্বদা একটি জাতীয় আদর্শ ও দৃষ্টিভঙ্গি বজায় রাখে, তা কখনও একটা আঞ্চলিক দল করতে পারে না।

কংগ্রেস পার্টির জন্য আলাদা জায়গা থাকবে

কংগ্রেস পার্টির জন্য আলাদা জায়গা থাকবে

তিনি বলেন, কোনও আঞ্চলিক দল দেশের জন্য সুনির্দিষ্ট লক্ষ্যের প্রতিনিধিত্ব করতে পারে না। তারা সর্বদা একটি সম্প্রদায়ের জন্য বা একটি রাজ্যের জন্য প্রতিনিধি করতে পারে। তিনি মনে করেন, দেশবাসীর মনে কংগ্রেস পার্টির জন্য সবসময় একটা আলাদা জায়গা থাকবে।

কংগ্রেসের আদর্শে বিশ্বাসীরা দল ছাড়বেন না

কংগ্রেসের আদর্শে বিশ্বাসীরা দল ছাড়বেন না

রাহুল বলেন, যাঁরা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, তারা চিরকাল কংগ্রেসই থাকবেন। কোনওদিন তাঁরা কংগ্রেস ছাড়বেন না। আর যাঁরা কংগ্রেস ছেড়ে অন্য পার্টিতে যাচ্ছেন, তাঁরা মননে ও বিশ্বাসে কংগ্রেসি ছিলেন না। তাঁদের কাছে আদর্শের থেকে স্বার্থ আগে এসেছে।

কংগ্রেসের অবদান কোনওদিন মানুষ ভুলবে না

কংগ্রেসের অবদান কোনওদিন মানুষ ভুলবে না

রাহুল বলেন, কংগ্রেসের ভিত্তি হল অতীত। ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অবদান কোনওদিন মানুষ ভুলবে না। কংগ্রেসের কাছে সেটা মস্ত বড় প্রাপ্তি। আর সেই আঙ্গিকে কংগ্রেসের দায়বদ্ধতাও রয়েছে। কংগ্রেস সেই দায়বদ্ধতা মেনে চলার চেষ্টা করছে।

বিজেপির ঘৃণার রাজনীতিকে ভালোবাসায় বদলাতে চায় কংগ্রেস

বিজেপির ঘৃণার রাজনীতিকে ভালোবাসায় বদলাতে চায় কংগ্রেস

রাহুল বলেন, ভারত জোড়ো যাত্রা খুব ভালো হচ্ছে। আমরা বহু মানুষের সাড়া পাচ্ছি। যে উদ্দেশ্য নিয়ে আমরা ভারত জোড়ো যাত্রা করছি, তা সফল। আমরা ভারতকে জুড়তে চাইছি। বিজেপি যেখানে বিভাজনের রাজনীতি করছে, ঘৃণার রাজনীতি করছে। আমরা তা ভালোবাসায় বদলে দিয়ে গোটা ভারতে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি।

পরিবার দ্বারা শাসিত সমস্ত দল ধ্বংস হয়ে যাবে

পরিবার দ্বারা শাসিত সমস্ত দল ধ্বংস হয়ে যাবে

গত জুলাই মাসে পাটনায় একটি সমাবেশে বিজেপি প্রধান জেপি নাড্ডা বলেন, আগামীদিনে শুধুমাত্র বিজেপির মতো একটি আদর্শবাদী দলই টিকে থাকবে। পরিবার দ্বারা শাসিত সমস্ত দল ধ্বংস হয়ে যাবে। তারপর গুজরাতে জেপি নাড্ডা বলেন, পিডিপি, এনসি, টিএমসি, আরজেডির মতো আঞ্চলিক দলগুলি এখন পারিবারিক দলে পরিণত হয়েছে। তারা আসলে গণতন্ত্রের কাছে চিন্তার।

রাজ্যস্তরের দলগুলির কোনও আদর্শ নেই

রাজ্যস্তরের দলগুলির কোনও আদর্শ নেই

আর সেই কথাই শোনা গিয়েছে রাহুলের কণ্ঠে। রাহুলও এই প্রথম নয়, মে মাসে উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে, রাহুল বলেছিলেন, রাজ্যস্তরের দলগুলির কোনও আদর্শ নেই। এইভাবে তাঁরা ছড়িয়ে-ছিটিয়ে বিজেপির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে পারবে না। রাহুল গান্ধী এই মর্মে আম আদমি পার্টিকে নিশানা করেন।

গুজরাতে আপ প্রক্সি দিয়েছে বিজেপির হয়ে

গুজরাতে আপ প্রক্সি দিয়েছে বিজেপির হয়ে

রাহুল গান্ধী বলেন, গুজরাতে আপ প্রক্সি দিয়েছে বিজেপির হয়ে। অরবিন্দ কেজরিওয়ালের দল প্রমাণ করেছে, তারা বিজেপির বি টিম। কংগ্রেসকে প্রত্যাঘাত করতেই তাঁরা গুজরাতে পা রেখেছিল। ফলে ফল যা হওয়ার, তা-ই হয়েছে। আপের সহায়তায় ফের বিজেপি অক্সিজেন পেয়েছে। যদিও আপ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, বরং কংগ্রেসই বিজেপির পাশে দাঁড়িয়ে আম আদমি পার্টিকে হারিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+