বিজেপির ইস্তেহার হল 'জুমলা চিঠি'! দুটি 'বড়' সমস্যার প্রতিকার নেই, নিশানা রাহুল গান্ধীর

রবিবার বিজেপি লোকসভা নির্বাচনে তাদের ইস্তেহার প্রকাশ করেছে। ইস্তেহারে মহিলা, যুবক, দরিদ্র ও কৃষকদের ওপরে জোর দেওয়া হয়েছে। যদিও বিরোধীরা ইস্তেহারকে হাস্যকর বলে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিজেপির ইস্তেহার ও নরেন্দ্র মোদীর বক্ৃতায় দুটি বড় শব্দ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কথা অনুপস্থিত। সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনও আলোচনা বিজেপি চায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

bjp manifesto

রাহুল গান্ধী বলেছেন, ইন্ডিয়া ব্লকের পরিকল্পনা খুবই স্পষ্ট, ৩০ লক্ষ পদে নিয়োগ, আর প্রত্যেক শিক্ষিত যুবকের জন্য একলক্ষের স্থায়ী চাকরি। তিনি বলেছেন, এবার দেশের তরুণরা মোদীর ফাঁদে পা দেবেন না বলেই মনে করেন তিনি। সাধারণ মানুষ কংগ্রেসের হাতকে শক্তিশালী করবেন এবং দেশে কর্মসংস্থানে বিপ্লব আনবেন বলেই মনে করেন তিনি।

কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, মোদী ২০১৪ সালে যা বলেছিলেন ২০১৯-এ তার হিসেব দেননি। ২০১৯-এ নতুন বাক্যাংশ তৈরি করেছিলেন। আর ২০২৪-এ ২০৪৭-এর কথা বলছেন। তিনি বলেছেন, বিজেপি ইস্তেহার লিখেছে ২০৩৬-এ দেশে অলিম্পিকের আয়োজন করবে। তাঁর প্রশ্ন সেই সময় তারা কোথায় থাকবেন, সরকারে? তিনি আরও বলেছেন, বিজেপি অনেক মিথ্যা কথা বলে, কিন্তু এখন তারা এত মিথ্যা বলা শুরু করেছে, যে তাদের কেউ বিশ্বাস করে না।

বিজেপির ইস্তেহার নিয়ে তেজস্বী যাদব বলেছেন, সেখানে বিহারের গরিব মানুষদের জন্য কিছু নেই। বিহারের বিশেষ মর্যাদা নিয়ে কিছু নেই। সেখানে চাকরি কিংবা তরুণদের কর্মসংস্থান নিয়ে কোন কথা নেই। তিনি বলেছেন, দরিদ্রদের জন্য খাদ্যশস্য ইউপিএ আমল থেকে চলে আসছে।

প্রসঙ্গত বিজেপির এবারের ইস্তেহার তৈরি করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি। সেখানে সাধারণ মানুষদের কাছে মতামত চাওয়া হয়েছিল। রাজনাথ সিং দাবি করেছেন, ১৫ লক্ষের বেশি মানুষ এব্যাপারপে পরামর্শ দিয়েছেন।

এদিন বিজেপির ইস্তেহার ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিনামূল্যে রেশন আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে। ৭০ বছরের ওপরের প্রত্যেককে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে। তাঁরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। বিজেপির ইস্তেহার বুলেট ট্রেনের করিডরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, উত্তর, দক্ষিণ এবং পূর্বে নতুন করিডরের জন্য সমীক্ষা চালানো হবে।

প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে আরও তিন কোটি বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি বাড়িতে এবার পাইপযুক্ত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করপা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংকল্প পাত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+