গ্রেফতার হতে পারেন, নিজেই আশঙ্কা করছেন রাহুল গান্ধী! তুললেন দিশা রবির প্রসঙ্গ
রাহুল গান্ধী এবার বিজেপির বিরুদ্ধে সুর চ়ড়া করে অভিযোগ শানালেন দিশা রবি গ্রেফতারি ইস্যুতে। রাহুলের দাবি,মানুষ যা ভাবছেন , তারজন্য দেশে গ্রেফতারি চলছে। পুদুচেরিতে এক সভায় রাহুল বলেন, যেভাবে পরিস্থিতি এগোচ্ছে ,তাতে দেশের চরিত্র নষ্ট হচ্ছে। কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন রাহুল।

'আমি হয়তো গ্রেফতার হতে পারি এই কথাটা বলার জন্য.. যদি আপনারা মানুষের মুখ বন্ধ করেন, মানুষকে ভয় দেখান,কাউকে কথা বলতে না দেন,তাহলে আপনারা দেশের চরিত্র নষ্ট করছেন। ' প্রসঙ্গত টুলকিট মামলা ঘিরে ২২ বছরের সমাজকর্মী দিশা রবির গ্রেফতারি নিয়ে এমনই বক্তব্য পুদুচেরিতে বলেন রাহুল। উল্লেখ্য, গ্রেটা থুনবার্গের সঙ্গে দিশা টুলকিট শেয়ার করেছিলেন কষক আন্দোলনের সূত্র ধরে। আর তা ঘিরেই আপাতত দিল্লি পুলিশ গ্রেফতার করেছে দিশাকে।
দিল্লি পুলিশের টুইট অনুযায়ী, দিশার টুলকিট সংক্রান্ত বিভিন্ন নথি থেকে তাঁর সঙ্গে খালিস্তানি এক সংগঠনের যোগ স্পষ্ট হচ্ছে। এক্ষেত্রে দেশ বিরোধিতারও বেশ কিছু সূত্র পেয়েছে পুলিশ। এমনই দাবি তাদের। অন্যদিকে, পুদুচেরিতে দলের তরফে প্রচার করতে গিয়ে রাহুল প্রসঙ্গ তোলেন দিশা রবির গ্রেফতারি নিয়ে।












Click it and Unblock the Notifications