'সংসদে আমার বক্তব্য মুছে দেওয়া হয়েছে, স্পিকারের কাছে আবেদনেও সাহায্য মেলেনি', মোদী-আদানি ইস্যুতে তোপ রাহুলের
আদানি নিয়ে কথা বলাতেই কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। এমনকি আমার নামে মিথ্যা অভিযোগও দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, স্পিকারকে গিয়ে বলেছি, আমায় বলতে দিন। আপনি বলতে না দিলে কে বলতে দেবে, আপনি গণতন্ত্র রক্ষার কাণ্ডারী।

তবে স্পিকার হেসে বলেছেন, আমি এটা করতে দিতে পারি না। আর এহেন অভিযোগ ঘিরেই একেবারে সরগরম রাজ্য -রাজনীতি। যদিও রাহুল গান্ধী ফের একবার মিথ্যা কথা বলছে বলে দাবি করেছে বিজেপি।
মোদী পদবী বিতর্কে গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাতের একটি আদালত। আর এরপরেই শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যায়। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। আর সেখান থেকে আদানি ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান। প্রশ্নে ভয় পেয়েছেন নরেন্দ্র মোদী। আর তাই কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি কংগ্রেস নেতার।
My speech made in Parliament was expunged, and later I wrote a detailed reply to the Lok Sabha Speaker. Some ministers lied about me, that I sought help from foreign powers. But there is no such thing I have done. I will not stop asking questions, I will keep questioning the… pic.twitter.com/0QmWKs6Xc0
— ANI (@ANI) March 25, 2023
আর তা বলতে গিয়ে প্রাক্তন সাংসদের দাবি, সংসদে দেওয়া ভাষণ মুছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার পর আমি লোকসভার স্পিকারকে চিঠি লিখেছিলাম। যেখানে বিস্তৃত ভাবে বলা হয়েছে। কিন্তু কিছু মন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আমি নাকি বিদেশ থেকে সাহায্য চেয়েছি। আমি এমন কোনও কাজ করিনি বলেও এদিন দাবি করেন সোনিয়া গান্ধী পুত্র। তবে এই বিষয়ে যখন আমি কথা বলার জন্যে সময় চাই তা দেওয়া হয়নি। তবে সংসদের ভিতরে যা হয়েছে মানুষ সবাই দেখেছে বলেও দাবি তাঁর।
তবে এভাবে আমাকে কখনও আটকানো যাবে না বলে দাবি তাঁর। আমি প্রশ্ন করা জারি রাখব। এমনকি আদানির সঙ্গে কি সম্পর্ক তা নিয়েও প্রশ্ন তুলব বলে দাবি রাহুলের। আর তাতে আমি সংসদের বাইরেই থাকি কিংবা ভিতরেই। আমার তাতে কিছু যায় আসে না বলেই দাবি করেছেন রাহুল গান্ধী।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্র যে বিপন্ন তা নিয়ে কথা বলেন রাহুল গান্ধী। বলেন, ভারতে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। কণ্ঠরোধ করা হয়। মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও বিস্ফোরক দাবি করেন। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত।
এই বিষয়ে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি তোলে বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে অপমান করার অভিযোগেও সরব হয় বিজেপি। যদিও দেশে ফিরে এই বিষয়ে কথা বলতে চাইলেও শেষমেশ তা পারেননি রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications