'আমি ক্ষমা চাইব না', ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর রাহুলের পাল্টা তোপ মোদী শিবিরের দিকে

সংসদের শীতকালীন অধিবেশনে এদিন শুরুর সময় থেকেই ব্যাপক তোলপাড় চলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে।

সংসদের শীতকালীন অধিবেশনে এদিন শুরুর সময় থেকেই ব্যাপক তোলপাড় চলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে। রাহুল গান্ধী ঝাড়খণ্ড নির্বাচনে মোদীর বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে বলেন, ' মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন মোদীজি। আর এখন রেপ ইন ইন্ডিয়া চলছে।' এরপরই এদিন সংসদে বিজেপির মহিলা সাংসদরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। তার প্রেক্ষিতে রাহুলও মোদী শিবিরকে পাল্টা তোপ দাগতে ছাড়েননি।

রাহুলের সাফ বার্তা

রাহুল গান্ধী এদিন বলেন, 'আমি ক্ষমা চাইব না'। এর আগে সংসদে বিজেপি সাংসদ স্মৃতি ইরানি থেকে দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায় সময়ে মহিলা সাংসদরা রাহুলের কাছে ক্ষমা প্রার্থনা দাবি করেন। আর তার পরই রাহুল গান্ধী এমন বার্তা দেন।

মোদীর কোন পুরনো ক্লিপিংসের কথা তুললেন রাহুল?

ক্ষমা চাইবেন না বলে নিজের অবস্থান স্পষ্ট করার পর রাহুল গান্ধী বলেন, ' আমার কাছে একটি পুরনো ক্লিপ রয়েছে ভিডিওর , যেখানে মোদীজি দিল্লিকে 'রেপ ক্যাপিটাল ' বলছেন। এবার শুধু টুইটারে সেটা আপলোডের অপেক্ষা।'

নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল

এদিন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনের দফতরে যায়। তাঁদের দাবি, রাহুল গান্ধী যেন অবিলম্বে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চেয়ে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+