বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বেড়েছে ঘৃণা! মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা রাহুলের
বিজেপি সরকার দেশের ক্ষমতায় আসার পর থেকেই বেড়েছে ঘৃণা। দিল্লির রামলীলা ময়দানে মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসের কর্মসূচির মঞ্চ থেকে এই ভাষাতেই আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন মানুষ তাদের ভবিষ্যত, মুদ্র
বিজেপি (BJP) সরকার দেশের ক্ষমতায় আসার পর থেকেই বেড়েছে ঘৃণা (hate) । দিল্লির রামলীলা ময়দানে মূল্যবৃদ্ধি (price rise) নিয়ে কংগ্রেসের (Congress) কর্মসূচির মঞ্চ থেকে এই ভাষাতেই আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) । তিনি বলেছেন মানুষ তাদের ভবিষ্যত, মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে ভীত। এই বিষয়গুলিই তাদেরকে ঘৃণার দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন রাহুল। বিজেপি ও আরএসএস দেশকে ভাগ করছে বলেও অভিযোগ করেছেন রাহুল।

মোদী ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে নিশানা
দিল্লির রামলীলা ময়দানে মুদ্রাস্ফীতি নিয়ে কংগ্রেসের হল্লাবোল সমাবেশে এদিন জনসমাগত হয়েছিল ভালই। রাহুল গান্ধী বলার আগে কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতা ভাষণ দেন। রাহুল গান্ধী এদিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে নিশানা করেনষ তিনি অভিযোগ করেন বিমানবন্দর, বন্দর কিংবা রাস্তা সবকিছুই দুই ব্যক্তি দখল করে নিচ্ছে। সরকার থেকে যাবতীয় সুবিধা নিচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রীর আদর্শ হল দুজনকে সুবিধা করে দেওয়া। কিন্তু কংগ্রেসের আদর্শ হল দেশের অগ্রগতি সবার আগে। তিনি বলেছেন, এই দেশ দুজনের নয়, শ্রমিক,কৃষক এবং বেকার যুবকদের।

মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে নিশানা
মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, এই ধরনের মূল্যবৃদ্ধি দেশ আগে কখনও দেখেনি। তিনি বলেন, সাধারণ মানুষ সমস্যায় রয়েছে। তা সে মুদ্রাস্ফীতি, বেকারত্ব কিংবা চিনের সঙ্গে সংঘাত বিরোধীদের এই বিষয়গুলি সংসদে তোলার অনুমতি নেই।
|
ঘৃণা ছড়াচ্ছেন মোদী
রাহুল গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদী দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি ঘৃণা ছড়াচ্ছেন। তবে এর থেকে লাভবান হচ্ছে চিন ও পাকিস্তান। তিনি আরও অভিযোগ করেন, গত আটবছরে প্রধানমন্ত্রী মোদী ভারতকে দুর্বল করে দিয়েছেন।
|
ভারত জোড়ো যাত্রার আগে সমাবেশ
৭ সেপ্টেম্বর থেকে কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩৫০০ কিমি ভারত জোড়ো যাত্রা শুরু করছে। সেই যাত্রার আগে এই সভাবেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় চালের দাম, বেকারত্বের সমস্যা যেমন তুলে ধরা হবে, ঠিক অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রচার করা হবে।
কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রাকে দলের সর্বকালের বৃহত্তম গণসংযোগের কর্মসূচি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। উদ্দেশেয হল তৃণমূলস্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছনো।
এদিনের সমাবেশ থেকে রাহুল গান্ধী বলেছেন এই যাত্রার মাধ্যমে কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ লকরে, সরকারের মিথ্যা এবং কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার সম্পর্কে তারা জানাতে চান।












Click it and Unblock the Notifications