Rahul Gandhi: নরেন্দ্র মোদী ১৫ লক্ষ টাকা দেবেন বলেছিলেন, কিন্তু...! প্রধানমন্ত্রীকে যা বললেন রাহুল
Rahul Gandhi: ১৫ লক্ষ টাকা নিয়ে ফের একবার মোদী (PmModi) সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা থাকলেও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। তবে তিনি যে প্রতিশ্রুতি দেবেন, তা ঠিকই রাখবেন।
শনিবার ছত্তিসগড়ে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এমনটাই বললেন রাহুল (Rahul Gandhi)। আর তাঁর প্রতিশ্রুতি হল, কৃষকদের ঋণ মকুব করে দেবেন তিনি। এদিন ছত্তিসগড়ের ভানুপ্রতাপপুরে ভোট প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, বিজেপি কৃষকদের ঋণ মকুব করতে পারেনি, ওরা শুধু আদানির ঋণ মকুব করতে পারে। আর আমরা বলেছিলাম কৃষকদের ঋণ মকুব করে দেব, সেটাই করেছি।

ছত্তিসগড়ের মানুষকেও ফের একবার কৃষি ঋণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর (Rahul Gandhi) স্পষ্ট বক্তব্য প্রধানমন্ত্রী মোদী ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা না রাখলেও তিনি কথা রাখবেন। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী দাবি করেছেন, কৃষকদের টাকা নিয়ে বিজেপি আদানিদের দিয়ে থাকে, শুধুমাত্র কয়েকজন শিল্পপতির জন্যই কাজ করে থাকে বিজেপি।
কংগ্রেস সাংসদ (Rahul Gandhi) বলেন, 'যদি সরকারের দিকে তাকিয়ে দেখেন বুঝতে পারবেন বিজেপি সরকার নানাভাবে ধনী ব্য়ক্তিদের সাহায্য করছে, আর আমাদের সরকার কৃষক বা দরিদ্র মানুষকে সাহায্য করছে।' ঋণ মকুব ছাড়াো বিমামূল্যে স্কুল ও কলেজে পঠন-পাঠনের আশ্বাসও দিয়েছেন রাহুল।
তিনি (Rahul Gandhi) জানিয়েছেন, কিন্ডারগার্টে থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সব স্তরে পড়াশোনা করানো হবে বিনামূল্যে। সরকারি স্কুল বা কলেজে পড়াশোনার জন্য একটা টাকাও দিতে হবে না কাউকে।
জাতিসুমারি যে হবে সে কথা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন রাহুল। তিনি (Rahul Gandhi) জানিয়েছেন, নরেন্দ্র মোদী যদি বারবার তাঁর বক্তব্যে ওবিসি-দের কথা বলতে পারেন, তাহলে জাতিসুমারিতে আপত্তি কোথায়! কংগ্রেস ক্ষমতায় থাকলে জাতিসুমারি হবে বলেও উল্লেখ করেছেন তিনি। বিজেপি জমানায় ওবিসি-রা যে বারবার বঞ্চিত হচ্ছেন, সে কথাও এদিন সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন রাহুল।












Click it and Unblock the Notifications