Rahul Gandhi: হাতের বাইরে বেরিয়ে গিয়েছে মোদীর ভোট, ১৫ অগাস্ট কীসের ডেডলাইন দিলেন রাহুল
INDIA সরকার ৩০ লক্ষ কর্মসংস্থান দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভোটের ফলাফল প্রকাশের আগেই বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন ১৫ অগাস্টের মধ্যে গোটা দেশে ৩০ লক্ষ কর্মসংস্থান বিভিন্ন সরকারি দফতরে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
তিনি আরও দাবি করেছেন আর ৪-৫ দিন অপেক্ষা করুন প্রধানমন্ত্রী মোদী দেশের যুবাদের নজর ঘোরানোর চেষ্টা করবেন কারণ তিনি বুঝতে পেরে গিয়েছেন বিজেপির হাতের বাইরে বেরিয়ে গিয়েছে ভোট। তিনি যে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটা বুঝতে পেরে গিয়েছেন। সেকারণে আগামী ৪ থেকে ৫ দিন ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন মোদী।

রাহুল গান্ধী দাবি করেছেন আগামী ৪-৫ দিন কোনও না কোনও নাটক করবেন মোদী যাতে মানুষের নজর ঘোরানো যায়। কিন্তু কর্মসংস্থানের সংকট যে প্রধান ইস্যু সেটা যেন ভুলে না যান যুবারা। ২ কোটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তার জায়গায় তিনি নোট বাতিল করেছেন, জিএসটি চালু করেছে, আদানিদের তাঁবেদারে পরিণত হয়েছেন।
মোদী যে এবার আর সরকার গড়তে পারবেন না সেটা সুনিশ্চিত বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী দাবি করেছেন ৪ জুন INDIA জোট সরকার গড়ে আর ৩০ লক্ষ কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবে। ভিডিও বার্তায় এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন আর আদানি-আম্বানিদের নাম করছেন না। অথচ গত ৫ বছর ধরে শাহজাদার মুখে কেবল আদানি-আম্বানিদের নাম শোনা গিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন রাফালে ইস্যু ফিকে হতেই রাহুল গান্ধী আর আদানি-আম্বানিদের নাম করছেন না। রাহুল গান্ধী হঠাৎ করে কেন আদানি-আম্বানিদের নাম বলা বন্ধ করে দিলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য হঠাৎ করে আদানি-আম্বানিদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করা কেন বন্ধ করে দিলেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications