Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৪ সালের তুলনায় দেশে বেড়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব, ফের কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর

২০১৪ সালের তুলনায় দেশে বেড়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব, ফের কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর

ভারত জোড়ো যাত্রাকে থেকে বিজেপি ও প্রধানমন্ত্রীকে নিশানা করে আক্রমণ অব্যাহত রেখেছেন রাহুল গান্ধী। শনিবার নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, দেশে বেকারত্ব ২০১৪ সালের থেকে বর্তমানে অনেক বেশি। মুদ্রাস্ফীতি ক্রমেই বেড়ে চলেছে। দেশের সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

দেশে বেকারত্বের হার বাড়ছে

দেশে বেকারত্বের হার বাড়ছে

তেলেঙ্গানায় মেদক জেলার পেদ্দাপুর গ্রামে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করে ভারতীয় রেল ও BHEL এর মতো সংস্থাকে বেসরকারিকরণ করছে। পদযাত্রার সময় যখনই আমি যুবকদের সঙ্গে কথা বলি, তখনই তাঁরা বেকারত্ব নিয়ে কথা বলেন। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, ২০১৪ সালের তুলনায় বর্তমানে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি কতটা বেড়ে গিয়েছে। তিনি বক্তব্য রাখার সময় কৃষক নাগি রেড্ডিকে ডেকে নেন মঞ্চে। রাহুল গান্ধী তাঁকে কৃষকদের বর্তমান অবস্থা বর্ণনার করতে বলেন।

তেলেঙ্গানা সরকারকে আক্রমণ

তেলেঙ্গানা সরকারকে আক্রমণ

রবিবারের জনসভায় তেলেঙ্গানা সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। মঞ্চে তেলেঙ্গানার কৃষক নাগি রেড্ডি জিএসটির পরোক্ষ প্রভাব তাঁদের ওপর পড়ছে, তা বর্ণনা করেন। এরপরেই রাহুল গান্ধী বলেন, রাজ্যের কৃষকদের বর্তমান অবস্থা জানার জন্য নাগি রেড্ডির মতো কৃষকদের কথা শোনা উচিত। তাঁদের সমস্যা গভীরে বোঝা উচিত। তারপরেই কৃষি মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও তিনি মনে করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বিজেপির বিরোধিতা করে। তিনি সংসদে কেন্দ্রকে টিআরএস সমর্থন করে। তিনি বলেন, টিআরএস কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইন সমর্থন করেছিল।

আরএসএসের ঘৃণার বিরুদ্ধে ভারত জোড়ো যাত্রা

আরএসএসের ঘৃণার বিরুদ্ধে ভারত জোড়ো যাত্রা

রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রধান লক্ষ্য হল ভারতকে ঐক্যবদ্ধ করা। আরএসএস ও বিজেপি সারা দেশে হিংসা ও ঘৃণার বীজ ছড়িয়ে দিচ্ছে, দেশের একাধিক স্থানে ক্ষতের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষত দূর করে সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ করতেই এই ভারত জোড়ো যাত্রা করছেন তিনি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন। যদিও প্রশান্ত কিশোরের মতো নির্বাচনী প্রকৌশলী বলেন, রাহুল গান্ধীর গুজরাত, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ অর্থাৎ যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেখান থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করা উচিত ছিল।

আপ্লুত রাহুল গান্ধী

আপ্লুত রাহুল গান্ধী

রাহুল গান্ধী রবিবার বলেন, ভারত জোড়ো যাত্রায় তিনি বহু মানুষের ভালোবাসা পেয়েছেন। তাতে তিনি আপ্লুত। রাহুল গান্ধী সেপ্টেম্বরের শুরুর দিকে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছেন। ৩,৫০০ কিলোমিটারের বেশি পদযাত্রা করে তিনি কাশ্মীরে এই পদযাত্রা শেষ করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+