টিআরএসের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের কোনও প্রশ্নই নেই, ভারত জোড়ো যাত্রায় সমালোচনা রাহুল গান্ধীর
টিআরএসের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের কোনও প্রশ্নই নেই, ভারত জোড়ো যাত্রায় সমালোচনা রাহুল গান্ধীর
ভারত জোড়ো যাত্রার দিন যেত যাচ্ছে, রাহুল গান্ধীর আক্রমণের ঝাঁঝ তত তীব্র হচ্ছে। ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী বর্তমানে তেলেঙ্গানায় রয়েছে। তিনি বিজেপি ও আরএসএসকে নিশানা করে আক্রমণ করেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর পদ্ধতিগত আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, ক্ষমতায় আসার পর সেই প্রতিষ্ঠানগুলোকে আরএসএসের থেকে মুক্ত করবেন।

আরএসএসকে নিশানা রাহুল গান্ধীর
ভারত জোড়ো যাত্রায় তেলেঙ্গানার কোথুরে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর পদ্ধতিগতভাবে হামলা করা হয়েছে। যখন কংগ্রেস ফিরে আসবে, ওই প্রতিষ্ঠানগুলোকে আরএসএসের কবল থেকে মুক্ত করা হবে। ওই প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বজায় রাখা হবে। টিআরএস প্রসঙ্গে তিনি বলেন, টিআরএসের সঙ্গে যুক্ত হওয়ার কোনও প্রশ্নই নেই।

টিআরএসের সমালোচনা
টিআরএস বা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি নাম পরিবর্তন করে ভারত রাষ্ট্রীয় সমিতি নামে পরিচিত হয়েছে। জাতীয় দল তৈরি করছে কে চন্দ্রশেখর রাও। এই প্রসঙ্গে তিনি বলেন, টিআরএস জাতীয় দল তৈরি করতেই পারে। আন্তর্জাতিক দল তৈরি করে চিন ও আমেরিকার রাজনীতিতে অংশগ্রহণ করতেই পারে। সেই বিষয়ে তিনি কিছু বলতে চান না। কিন্তু বিজেপিকে রোধ করতে কংগ্রেসের নীতির প্রয়োজন হবে। এর আগে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সমালোচনা করে বলেন, বিজেপি ও টিআরএস এক মুদ্রার দুই পিঠ। ওরা বাইরে বিরোধিতা করলেও গোপনে পরস্পরকে সাহায্য করে।

কংগ্রেসের সভাপতি নির্বাচন
এতদিন কংগ্রেসকে পরিবাদী দল বলে উল্লেখ করে বিজেপি একাধিকবার গান্ধী পরিবারকে আক্রমণ করেছে। সম্প্রতি কংগ্রেসে সভাপতি নির্বাচন হয়েছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী বিজেপিকে এক হাত নিয়ে বলেন, কংগ্রেস গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আমি দেখতে চাই এনডিএ শরিক বা বিজেপিতে কংগ্রেসের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে কবে নির্বাচন হয়। আরএসএস,টিআরএস বা অন্য রাজনৈতিক দল কোনওদিন গণতান্ত্রিক উপায়ে সভাপতি নির্বাচন করবে না বলেও তিনি মন্তব্য করেন।

হায়দরাবাদে যোগ দেবেন খাড়গে
সম্প্রতি কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়। কংগ্রেসের সভাপতি নির্বাচনে গান্ধী পরিবারের কেউ প্রার্থী ছিলেন না। মূলত পরিবারবাদ তকমা ঘোচনাতেই গান্ধী পরিবার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে প্রতিদ্বন্দ্বিতা করেন। শশী থারুরকে পরাজিত করে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হন। প্রবীন কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, হায়দরাবাদ থেকে মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করবেন।












Click it and Unblock the Notifications