‘দাম্ভিক রাজা’র ভাবমূর্তি ঠিক রাখতে কোটি টাকা খরচ কেন্দ্রের, তীব্র ভাষায় মোদীকে আক্রমণ রাহুলের
‘দাম্ভিক রাজা’র ভাবমূর্তি ঠিক রাখতে কোটি টাকা খরচ কেন্দ্রের, তীব্র ভাষায় মোদীকে আক্রমণ রাহুলের
টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল গান্ধীর বাক্যবাণ অব্যাহত রয়েছে। এবার তিনি মোদীকে 'দাম্ভিক রাজা' বলে উল্লেখ করলেন। মঙ্গলবার টুইটারে রাহুল গান্ধী বলেন, করোনা মহামারীর জেরে দেশে হাজার হাজার মানুষ যখন বেকার হয়ে গিয়েছেন, সেই সময় কেন্দ্র 'দাম্ভিক রাজার' ভাবমূর্তি বজায় রাখতে কোটি কোটি টাকা খরচ করছে।

‘দাম্ভিক রাজা’র ভাবমূর্তি ঠিক করতে ব্যস্ত কেন্দ্র
লোকসভায় বাদল অধিবেশনে মুদ্রাস্ফীতি নিয়ে বিতর্কের একদিন পরেই টুইটারে হিন্দিতে দীর্ঘ পোস্ট করেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'বাদল অধিবেশন চলাকালীন বিরোধীরা সরকারের কাছে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার চেষ্টা করেন। দেশের জনগণ দেখেছে কীভাবে বিরোধী সাংসদদের বরখাস্ত করা হয়, বিক্ষোভের জন্য আটক করা হয়। অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। সোমবার যখন বিরোধীরা মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন তোলেন, কেন্দ্র সাফ জানায় এই ধরনের কোনও সমস্যা দেশে নেই। মহামারীর পর দেশের বেকারত্ব ক্রমেই বেড়ে চলেছে। এই দিকে কেন্দ্রের কোনও নজর নেই। কেন্দ্র কোটি কোটি টাকা খরচ করছে দাম্ভিক রাজার ভাবমূর্তি ঠিক রাখার জন্য।'

একনায়কের বিরুদ্ধে লড়াই করতে হবে
রাহুল গান্ধী টুইটারে দেশের জনগণকে উদ্দেশ্য করে বলেন, 'নিজেকে কখনও একা ভাববেন না। কংগ্রেস আপনাদের কণ্ঠস্বর। আপনারা কংগ্রেসের শক্তি। একনায়কের প্রতিটি নির্দেশের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। জনগণের কণ্ঠস্বর রোধ করার জন্য ক্রমাগত চেষ্টা করা হচ্ছে। আপনাদের জন্য কংগ্রেস ও আমি লড়াই করছি ও লড়াই চালিয়ে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনারা বুঝতে পারছেন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা দরকার। সরকার প্রতি ক্ষেত্রে একটা করে ভুল নীতি গ্রহণ করছেন। যার ফলে সাধারণ মানুষের জীবন প্রভাবিত হচ্ছে।' তিনি বলেন একনায়ক শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে।

দৈনন্দিন খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে মানুষ
টুইটারে রাহুল গান্ধী দেশের দ্রব্যমূল্যের বৃদ্ধির সমালোচনা করে লেখেন, 'সাধারণ মানুষ এখন স্বপ্ন পূরণের জন্য দৌড়ন না। দুবেলা রুটি জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সরকার সব সময় আপনি স্বৈরাচারী শাসকের কথা কোনও প্রশ্ন না করে মেনে নেবেন। এই সরকার কাপুরুষ, দেশের মানুষের শক্তি আর ঐক্যকে ভয় পায়। সেই কারণেই দেশের মানুষের একতা নষ্ট করতে নানাভাবে হামলা করছে। যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান, তাহলে এই সরকার ভয় পেয়ে যাবে। আপনারা ভয় পাবেন না। আমরা কথা দিচ্ছি, আপাদের ভয় পেতে দেব না।'












Click it and Unblock the Notifications