Rahul Gandhi: মণিপুরে এসে দেখে যান', প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ রাহুলের

মণিপুরের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুরে এসে ঘুরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

লোকসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর প্রথম মণিপুরে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি সেখানে শরণার্থী শিবির গুলি ঘুরে দেখেন। রাহুলকে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন মণিপুরের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া একাধিক মহিলা।

Rahul Gandhi


গত এক বছর ধরে অশান্ত হয়ে রয়েছে মণিপুর। মেইতেই সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল হিংসা। কুকি সম্প্রদায়ের সঙ্গে মেইতেই সম্প্রদায়ের তুমুল সংঘাতে গত কয়েক মাসে কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে মণিপুরে। অসংখ্য মণিপুরী মহিলা ধর্ষিতা হয়েছেন। কিন্তু এখনও অশান্তি থামছে না মণিপুরে।

এখনও একাধিক জায়গায় আংশিক কার্ফু জারি রয়েছে। এখনও ত্রাণশিবিরে্ রয়েছেন অসংখ্য মানুষ। তাঁরা ঘরে ফিরতে পারছেন না। হিংসায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে ফেলেছেন। এক কথায় সর্বস্ব হারা হয়ে গিয়েছেন কেবল মাত্র একটি সিদ্ধান্তের জন্য।

রাজ্য সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ঠিকই কিন্তু কিছুতেই হিংসা থামছে না। এমনকী মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। তাঁর বাসভবনের পাশে হামলা চালানোর ঘটনা ঘটেছে। হিংসা বিধ্বস্ত চূড়াচন্দ্রপুর পরিদর্শন করেছেন রাহুল গান্ধী। সেখানকার ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেছেন তিনি।

রাজ্যপালের সঙ্গে বৈঠক করার পর কংগ্রেস সাংসদ বলেছেন প্রধানমন্ত্রী মোদীর উচিত মণিপুরে আসা। এখানে হিংসা বিধ্বস্ত মানুষেরক অবস্থা সচক্ষে দেখা উচিত তাঁর। তিনি প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছেন তাঁর ব্যস্ততার মাঝে ১-২ দিন সময় বের করে যেন মণিপুর ঘুরে যান। তাহলে মণিপুরের মানুষের আঘাত প্রশমিত হবে। তাঁরা আস্থা ফিরে পাবেন।

সেই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে বিরোধী দল হিসেবে তাঁরা সবরকম সহযোগিতা শাসক দলকে বা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করতে প্রস্তুত। এই রাজ্যে শান্তি ফেরানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

মণিপুরে যাওয়ার আগে অসমে গিয়েছিলেন রাহুল গান্ধী। দিল্লি থেকে সরাসরি বিমানে তিনি শিলচর পৌঁছে গিয়েছিলেন। সেখানে বন্যা বিধ্বস্ত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। ত্রাণ শিবিরগুলির ব্যবস্থানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন বিজেপি সরকার বন্যাদুর্গতদের পর্যাপ্ত সাহায্যের ব্যবস্থা করতে পারেন নি। শিলচর থেকে আবার বিমানে তিনি মণিপুরের রাজধানী ইম্ফলে উড়ে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+