Rahul Gandhi: 'চিনের নতুন ম্যাপ নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী?' সরাসরি সওয়াল রাহুল গান্ধীর

ফের ভারত-চিন দ্বন্দ্ব প্রকাশ্যে। গতকাল চিন নতুন মানচিত্র প্রকাশ করেছে তাতে বেজিং অরুণাচল প্রদেশ, আকসাই চিন, তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগরের বিতর্কিত এলাকাকে নিজেদের দেশের অংশ বলে দাবি করেছে। তারপরেই ফের নতুন করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।

গতকালই বিেদশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের সদ্য প্রকাশিত ম্যাপের তীব্র সমালোচনা করেছেন। এবং তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ কাজেই চিনের এই মন্যাপ একেবাই গ্রহণ যোগ্য নয়। তারপরেই এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

Rahul Gandhi

কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব তলব করেছেন। তিনি বলেছেন চিন যে নতুন ম্যাপ প্রকাশ করেছেন তা নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আগে দাবি করেছিলেন ভারতের এক ইঞ্চি জমিও চিন স্পর্শ করতে পারেনি। তাহলে এই নতুন ম্যাপ চিন প্রকাশ করল কী করে। প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

কয়েকদিন আগে লাদাখে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে পিতা রাজীব গান্ধীর জন্মদিন পালন করেন। প্যাগং হ্রদের ধারে বাবার ছবিতে মালা দিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। সেখানে তিনি অভিযোগ করেছিলেন লাদাখের মানুষ তাঁর কাছে অভিযোগ করেছে যে চিন তাঁদের জমি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী মোদী বারবার দাবি করছেন চিন ভারতের এক ইঞ্জি জমিতে পা রাখতে পারেনি।

তারপরেই চিনের নতুন ম্যাপ প্রকাশের ঘটনা ঘটে। তাতে আকসাই চিন, অরুণাচল প্রদেশকে চিন নিজের দেশের অংশ হিসেবে দেখিয়েেছ। চিন তাইওয়ানকেও নিজেদের অংশ বলে দাবি করেছে। এবং দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ অংশকে নিজেদের বলে দাবি করেছে। এদিকে কয়েক মাস আগেই ব্রিকস সামিটে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ ইস্যুতে আলোচনা করেছে। সেখানে নিয়ন্ত্রণ রেখা নিয়েও আলোচনা হয়েছে। তারপরেই চিনের এই নতুন ম্যাপ প্রকাশের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

গত কয়েক বছর ধরেই অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ রয়েছে। লাদাখে চিনা ফৌজ গালওয়ান উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে দুই দেশের সেনা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তার পর থেকে দুই দেশের মধ্যে ১৮ দফায় আলোচনা হয়ে গিয়েছে কিন্তু কোনও সমস্যা মেটেনি। এখনও কোনও সমাধান সূত্র মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+