Rahul Gandhi: 'মণিপুরের আর্তনাদ শুনতে পান না', সংসদে দাঁড়িয়ে মোদীকে রাবণের সঙ্গে তুলনা করে নিশানা রাহুলের
অবশেষে অপেক্ষার অবসান। সাংসদ পদ ফিরে পাওয়ার পর প্রথম বক্তৃতাতেই আগুন ঝড়ালেন রাহুল গান্ধী।
প্রথমেই মণিপুর ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তিনি মোদী সরকারকে তীব্র নিশানা করে বলেছেন, মণিপুরে গোটা দেশকে হত্যা করেছে মোদী সরকার। মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না প্রধানমন্ত্রী মোদী। সেকারণে তিনি মনিপুরে যাওয়ার প্রয়োজন করেননি।'
মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েেছ। তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী মোদী সরকারকে দেশদ্রোহী বলে আক্রমণ শানিয়েছেন। মোদীজি মণিপুরের আর্তনাদ শুনতে পান না। িতনি কেবল ২ জনের কথা শুনতে পান। একের পর এক তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীকে রাবণের সঙ্গে তুলনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো রাবণ বলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি তীব্র আক্রমণ করে বলেছেন রাবণ যেমন কেবল দুজনের কথা শুনতেন মেঘনাদ আর কুম্ভকর্ণ। মোদীও তেমনি কেবল মাত্র ২ জনের কথা শুনতে পান আম্বানি আর আদানি। আর কারোর কথা শুনতে পান না তিনি।
প্রধানমন্ত্রী মোদীকে দেশদ্রোহী বলেও নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি তীব্র আক্রমণ সানিয়ে বলেছেন প্রধানমন্ত্রী মোদী মণিপুরকে দেশের অংশ বলে মনে করেন না। সেকারণে মোদী মণিপুরে যাওয়ার প্রয়োজন মনে করেননি। মণিপুরের মানুষের কান্না তাঁর কানে পৌঁছয়নি। রাহুলের বলার মাঝে বারবার মোদী মোদী স্লোগান তুলতে থাকেন বিজেপি নেতারা।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর িবরুদ্ধে অসাংবিধানিক কথা বলেছেন অভিযোগ করে কিরেন রিজিজু তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানান। েসই সঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেছেন স্বাধীনতার পর ৬০ বছর উত্তরপূর্ব শাসন করেছে কংগ্রেস। তখন মণিপুরের কী অবস্থা হয়েছিল সেটা সকলে জানেন।
এদিন রাহুল গান্ধী বলতে ওঠার সঙ্গে সঙ্গেই বিজেপি সাংসদরা শোরগোল শুরু করে দেন। তাঁদের রাহুল বলেন, 'কাল সে রুকে হুয়ে হো অউর তোরা রুক যাও'। তিনি বলেছেন ভারত জোড়ো যাত্রা তাঁকে সম্পূর্ণ বদলে দিয়েছে।
তিনি বলেছেন অহঙ্কার নিয়ে ভারত দেখতে গিয়েছিলাম। ভারত জোড়ো যাত্রায় সব অহঙ্কার মুছে গিয়েছে। দেশের প্রতিটি কোনার মানুষ তাঁকে শক্তি যুগিয়েছেন। নতুন করে ভারতকে চিনেছেন তিনি। বারবার রাহুল গান্ধীর বলার সময় হট্টোগোল শুরু করে বিজেপি সাংসদরা।মণিপুর ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেেছ বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন মোদী সরকার মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ। প্রধানমন্ত্রী মোদীর বিবৃতি দাবি করেছিলেন বিরোধীরা। এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশন প্রথম থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছিল। বাদল অধিবেশন শুরুর ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মণিপুরে দুই মহিলাকে নগ্নকরে হাঁটানোর ভিডিও। তাতেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।
বিরোধীরা তারপরেই সংসদের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল। এরই মধ্যে ফের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ায় নতুন উদ্যোমে কংগ্রেস ময়দানে নামে। তার আগে কর্নাটকে কংগ্রেসের জয় এবং মহাজোটের নতুন নাম INDIA তৈরি হয়ে গিয়েছে। কাজেই বিরোধীরা জেরে ধীরে ধীরে আক্রমণের পারদ চড়াবেন তাতে কোনও সন্দেহ নেই। সেই সুর বেঁধে দিলেন রাহুল।












Click it and Unblock the Notifications