Rahul Gandhi: ভোটে জিতলে থাকবে না কোনও সংরক্ষণ, আগাম ঘোষণা রাহুল গান্ধীর
একদিকে যখন সংসদে কংগ্রেসকে তীব্র নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে রাহুল গান্ধী দিয়ে বসলে ভোট প্রতিশ্রুতি। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লক যদি ভোটে িজতে ক্ষমতায় আসে তাহলে ৫০ শতাংশ সংরক্ষণ বলে কিছু থাকবে না। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন গোটা দেশে জাতিভিত্তিক জনগণনা হবে।
লোকসভা ভোটের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ রাঁচিতে প্রবেশ করেছে তাঁর যাত্রা। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত হবে এই যাত্রা। মণিপুর থেকে অসম -বাংলা হয়ে বিহার হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে রাহুল গান্ধীর যাত্রা। এরই মধ্যে ঝাড়খণ্ডে ঘটে গিয়েছে অঘটন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। তাঁর জায়গায় চম্পাই সোরেন হয়েছেন মুখ্যমন্ত্রী।

এর মধ্যে আজ রাঁচিতে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। সেখানেই রাহুল গান্ধী বলেছেন ইন্ডিয়া ব্লক জিতে ক্ষমতায় এলে ৫০ শতাংশ সংরক্ষণ বলে আর কিছু থাকবে না। সেই সঙ্গে গোটা দেশে জাতি ভিত্তিক গণগণনা করা হবে। তিনি অভিযোগ করেছেন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। জেএমএম-কংগ্রেস এবং আরজেিড জোেট ভাঙন ধরাতে চাইছে তারা। সেকারণে হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও যেভাবে সবজোট দল একসঙ্গে থেকে কাজ করেছে তার জন্য তিনি শরিকদের ধন্যবাদ জানিয়েছে । সংরক্ষণ নিয়ে সওয়াল তুলে রাহুল গান্ধী অভিযোগ করেছেন মোদী সরকার ৫০ শতাংশ সংরক্ষণ দিয়ে দলিত, তপশিলি জাতি এবং উপজাতির লোকেদের বন্ডেড লেবার বা চুক্তিভিত্তিক শ্রমিকে পরিণত করতে চাইছে। হাসপাতাল, স্কুল , কলেজ এবং আদালতে তাঁদের শ্রমিকে পরিণত করে রাখতে চাইছে। সেকারণে ইন্ডিয়া জোট জিতলে আগে এই সংরক্ষণের অবসান ঘটানো হবে। আসলে এই সংরক্ষণে কিছুই নেই মোদী সরকারের ভাঁওতাবািজ ছাড়া।
ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে দলিত, আদিবাসি,ওবিসি বলে কোনও সংরক্ষণ থাকবে না। থাকবে না কোনও ভেদাভেদ। সবার সমান অধিকার থাকবে সব কর্মসংস্থানে। সকলে সমান ভাবে সব কাজ করতে পারবে। দেশের গণতন্ত্রের উপরে বিজেপি আঘাত হানছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications