বিদেশের মেডিটেশন ক্যাম্পে রাহুল! নির্বাচনের আগে রাহুলের দেশ ছাড়া নিয়ে প্রশ্ন দলেই
নির্বাচনের আগেই বিদেশের মেডিটেশন ক্যাম্পে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২১ অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন।
নির্বাচনের আগেই বিদেশের মেডিটেশন ক্যাম্পে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২১ অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে রাহুল গান্ধী চলে গিয়েছেন কাম্বোডিয়ায়। ৪ দিনের মেডিটেশন ক্যাম্পে। তবে রাহুলের এই মেডিটেশন ক্যাম্পে যাওয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলেই।

দলের বর্তমান নেতৃত্বের কাজকর্মের ওপর অসন্তুষ্ট হয়েই কি এই সফর কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, কংগ্রেসের বেশ কয়েকজন নেতা, যাঁরা রাহুল গান্ধীর কাছের বলে পরিচিত ছিলেন, তাঁরা কংগ্রেস ত্যাগ করেছেন কিংবা দলের বর্ষীয়ান নেতাদের বর্তমান অবস্থার জন্য দায়ী করেছেন।
সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী বিধানসভা নির্বাচন উপলক্ষে হওয়া প্রচারে অংশ নেবেন। পাশাপাশি দলের তরফ থেকেও তাঁকে তারকা প্রচারকের তালিকায় রাখা হয়েছে। তবে রাহুলের সেই প্রচার কোনওভাবেই ২০১৭-র গুজরাতে প্রচার কিংবা গত বছর মধ্যপ্রদেশ, রাজস্থান কিংবা ছত্তিশগড়রে মতো হবে না। যেখানে রাহুল গান্ধীই ছিলেন কংগ্রেসের প্রচারের মুখ।
রাজনীতির চেনা গলিতে দুটি ব্যাখ্যা এনিয়ে শোনা যাচ্ছে। একটি হল, কংগ্রেস ধরেই নিয়েছে দুটি রাজ্যেই তারা পরাজিত হবে। রাহুল গান্ধী এই সম্ভাব্য হারের জন্য দলকে দায়ী করতে রাজি নন। দ্বিতীয় হল রাহুল গান্ধী দলের বর্তমান পরিস্থিতির জন্য বর্ষীয়ান নেতাদেরই দায়ী করতে চান। দায়িত্ব কাধে নিয়ে তাঁদের সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন।
সনিয়া গান্ধী দলের অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই, বেশ কয়েকজন যুব নেতা দলের বর্ষীয়ান নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গত কয়েকবছরে এই সব যুব নেতাদের বাদ দিতে ষড়যন্ত্র করা হয়েছে। যাঁরা কিনা রাহুল গান্ধীর হাতেই তৈরি। কিন্তু এঁদের বেশিরভাগেরই মধ্যে কোনও উৎসাহ দেখা যায়নি ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। কংগ্রেস ত্যাগী হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তানোয়ার সনিয়া গান্ধীকে লেখা চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন।
প্রায় একই অভিযোগ করেছেন, মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় নিরুপম এবং ঝাড়খণ্ডের প্রাক্তন কংগ্রেস সভাপতি অজয় কুমার। অজয় কুমার অবশ্য আমআদমি পার্টিতে যোগ দিয়েছেন। যত দিন যাচ্ছে তালিকাটা আরও দীর্ঘ হচ্ছে। তালিকায় রয়েছেন ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদ্যোৎ দেব বর্মনও। তিনি নিজেই নিদের পদ থেকে সরে গিয়েছেন। অন্যদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে মত বিরোধের কারণে মন্ত্রী পদ ছেড়েছিলেন নভজ্যোৎ সিং সিন্ধু।












Click it and Unblock the Notifications