রাহুলের আরএসএস তির নিয়ে কড়া অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের! কী ইঙ্গিত দিল এসপিজি
এসপিজি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
এসপিজি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। ২২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী নিযুক্ত এসপিজি প্রধান নিজের পথ ছাড়ার পথে। কেননা তিনি আরএসএস-এর তৈরি এসপিজি অফিসারদের তালিকা গ্রহণ করতে অস্বীকার করেছেন।

অভিযোগ পরীক্ষা করে দেখা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। প্রশ্নের মুখে পড়া এসপিজির প্রাক্তন ডিরেক্টর বিবেক শ্রীবাস্তব জানিয়েছেন, রাহুল গান্ধীর সঙ্গে কোনও সময়ই তাঁর এই ধরনের কোনও বিষয়ে কথাবার্তা হয়নি। তবে নিজের পেশাগত কারণে যাঁকে সুরক্ষা দেন, তাঁর সঙ্গে কথা বলতে হয়। তবে এসপিজির প্রাক্তন ডিরেক্টর বিবেক শ্রীবাস্তব স্পষ্ট করে জানিয়েছেন, রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার সময় নতুন ডিরেক্টর কিংবা নিজের এসপিজি ছেড়ে যাওয়ার কারণ নিয়ে এই ধরনের কোনও কথাই হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এসপিজি একটি পেশাদারি সংগঠন। যাদের প্রধান কাজ, প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী কিংবা তাদের পরিবারবর্গকে নিরাপত্তা দেওয়া। সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়েই তারা এই কাজ করে থাকে। সেক্ষেত্রে রাহুল গান্ধীর মতো একজন এসপিজির সাহায্য নেওয়া ব্যক্তির মন্তব্য ভিত্তিহীন, অকার্যকর এবং দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করা হয়েছে।












Click it and Unblock the Notifications