'রাহুলের নাম ভিঞ্চি'! যোগী আদিত্যনাথ কেন এমন বলে উঠলেন জানেন
উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার নামকরণ করে , অনেক ঐতিহাসিক জায়গার নাম বদলে দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এবার তিনি রাহুল গান্ধীর এক নতুন নাম জানালেন বিজেপির এক নির্বাচনী সভায়!
উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার নামকরণ করে , অনেক ঐতিহাসিক জায়গার নাম বদলে দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তিনি রাহুল গান্ধীর এক নতুন নাম জানালেন বিজেপির এক নির্বাচনী সভায়! যোগীর দাবি, 'রাহুল গান্ধীর নাম রাহুল ভিঞ্চি। ' কিন্তু কেন এমন নাম যোগী দিলেন তার নেপথ্যে রয়েছে এক ঘটনা।

রাহুল গান্ধীর নাম 'ভিঞ্চি'!
প্রসঙ্গ রাহুল গান্ধীর পরিচিতি নিয়ে। উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্রের কংগ্রেসপ্রার্থী রাহুল তাঁর নির্বাচনী হলফনামার প্রেক্ষাপট তুলে পরিচয় গোপন রেখেছেন বলে অভিযোগ যোগীর। রাহুলের শিক্ষাগত যোগ্যতা ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। আর সেই প্রেক্ষিতেই এবার রাহুলকে 'ভিঞ্চি' বলে কটাক্ষ করেন যোগী আদিত্যনাথ।

যোগী কী বলেছেন?
এক প্রচারমঞ্চে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন,'রাহুল গান্ধীর আসল নাম রাহুল ভিঞ্চি। কংগ্রেস পার্টি রাহুল আর প্রিয়ঙ্কার আসল নাম না জানিয়ে প্রতারণা করছে। আমেঠিতে কংগ্রেসের নেতারা মন্দিরে যাচ্ছেন আর কেরলে গিয়ে মসজিদে যাচ্ছেন, .. এটা দু'মুখো নীতি ওঁদের।'

মোদীর প্রশংসায় যোগী
যোগী উত্তরপ্রদেশের সভায় দাবি করেন , মোদীকে ঘিরে স্লোগান সর্বত্র শোনা যাচ্ছে। 'যেখানে যাচ্ছি শুনতে পাচ্ছি ফির একবার মোদী সরকার। ' এমনই দাবি করে নির্বাচনী জনসভায় কংগ্রেসকে কটাক্ষবাণে বেঁধেন যোগী।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications