ভারত জোড়ো যাত্রায় পর রাহুলের জনপ্রিয়তা বেড়েছে, জনমত সমীক্ষায় ‘টেক্কা’ মোদীকেও
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ভারতের রাজনীতিতে একটা মাইলস্টোন স্থাপন করেছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত টানা পাঁচ মাসের ভারত পরিক্রমা করে রাতারাতি রাহুল গান্ধী জনপ্রিয়তাকে অনেকটাই বাড়িয়ে নিয়েছেন বলে মনে করেন অনেকে।
সম্প্রতি জনপ্রিয়তার নিরিখে কোন নেতা কোথায় দাঁড়িয়ে তার একটা আভাস দিয়েছে এনডিটিভি এক জনমত সমীক্ষা। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই সমীক্ষায় আভাস মিলেছে, রাহুল গান্ধীর জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে। কিন্তু নরেন্দ্র মোদী এগিয়েই রয়েছেন। কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধির নিরিখে রাহুল গান্ধী এগিয়ে।

এনডিটিভি ও লোকনীতি-সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজের সমীক্ষায় প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা। কিন্তু তাঁর জনপ্রিয়তা আগের তুলনায় সামান্য হলেও কমেছে। সেক্ষেত্রে রাহুল গান্ধীর জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে।
নরেন্দ্র মোদীই জনপ্রিয়তার নিরিখে শীর্ষে অবস্থান করছেন। এনডিটিভির সমীক্ষা অনুযায়ী ৪৩ শতাংশের সমর্থন তাঁর দিকে। আর এই সমীক্ষা অনুযায়ী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছে ২৭ শতাংশ মানুষ। মোদীর জনপ্রিয়তা আগে ছিল ২০১৯ ছিল ৪৪ শতাংশ। তা ২০২৩-এ কমে হয়েছে ৪৩ শতাংশ।

পক্ষান্তরে রাহুল গান্ধীর জনপ্রিয়তা ২০১৯-এ ছিল ২৪ শতাংশ। সেখানে রাহুল গান্ধীর জনপ্রিয়তা ২০২৩-এ বেড়ে হয়েছে ২৭ শতাংশ। তিন শতাংশ বেড়েছে রাহুলের জনপ্রিয়তা। আবার যাঁরা ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারেন, তাঁদের মধ্যে ৩৪ শতাংশ বলছেন রাহুল গান্ধী পক্ষে রায় দিয়েছেন।
রাহুল গান্ধীকে সমর্থন প্রসঙ্গে ২৬ শতাংশ বলেছেন যে তারা সর্বদা তাঁকে পছন্দ করেন। ১৫ শতাংশ বলেছেন যে তাঁরা ভারত জোড়ো যাত্রার পরে রাহুল গান্ধীকে পছন্দ করতে শুরু করেছে। ১৬ শতাংশ বলেছেন, তারা কংগ্রেস নেতাকে পছন্দ করেন না। ২৭ শতাংশ এই প্রশ্নে নীরব থেকেছেন।

ভারত জোড়া যাত্রার পর রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে। যাঁরা রাহুলকে চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে বা নরেন্দ্র মোদীর চ্যালঞ্জার হিসেবে তাঁদের মধ্যে ১৫ শতাংশ ভারত জোড়ো যাত্রার পর রাহুল পক্ষে রায় দিয়েছেন। অর্থাৎ ভারত জোড়ো যাত্রা করে তিনি ভারতবাসীর আরো কাছে এসেছেন।
এদিন রাহুল গান্ধী ছাড়া মোদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ শতাংশ বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের নাম। অখিলেশ যাদবের নাম বলছে ৫ শতাংশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন মাত্র ৪ শতাংশ মানুষ। সমীক্ষায় ৯ শতাংশ মানুষ বলেছেন, কেউ মোদীকে চ্যালেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ রাহুল গান্ধীই হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications