প্রশান্ত কিশোর-অভিষেকের পাশাপাশি ট্যাপ হচ্ছিল রাহুলের ফোন? পেগাসাস বিতর্কে আরও চাপে কেন্দ্র

প্রশান্ত কিশোর-অভিষেকের পাশাপাশি ট্যাপ হচ্ছিল রাহুলের ফোন? পেগাসাস বিতর্কে আরও চাপে কেন্দ্র

সময় যত গড়াচ্ছে পেগাসাস কাণ্ডে ততই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এদিকে পেগাসাস বিতর্কের জেরে উত্তাল হয়ে ওঠে সংসদ। অধিবেশনের শুরুতেই মুলতুবি হয়ে যায় বাদল অধিবেশন। অভিযোগ ইজরায়েলের এনএসও সংস্থার তৈরি পেগাসাস স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে আড়ি পাতা হচ্ছিল ফোনে। আর এই কাজ করছিল কেন্দ্র সরকার।

শতাধিক সাংবাদিক সহ ৩০০ জনের মোবাইলে আড়ি পাতার অভিযোগ

শতাধিক সাংবাদিক সহ ৩০০ জনের মোবাইলে আড়ি পাতার অভিযোগ


'‌দ্য ওয়্যার'‌-এ একটি প্রতিবেদনে এই অভিযোগ করা হচ্ছে দেশের অন্তত ৩০০ জনের মোবাইলে আড়ি পাতা হয়েছিল এই স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে। তালিকায় রয়েছেন দেশের একাধিক প্রথমসারির সাংবাদিক সহ একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব। বিরোধী শিবিরের তিন জন গুরুত্বপূর্ণ নেতার নামও রয়েছে বলে আগেই শোনা গিয়েছিল। তালিকায় সবার ওপর নাম রয়েছে রাহুল গান্ধীর। এমনটাই খবর কংগ্রেস সূত্রে।

বিজেপিকে ‘ভারতীয় জাসুস পার্টি’ বলে আক্রমণ

বিজেপিকে ‘ভারতীয় জাসুস পার্টি’ বলে আক্রমণ

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালাকে। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। এটি দেশদ্রোহী কাজ। ওরা যা কাজ করেছে তাতে বিজেপির নাম পরিবর্তন করে ভারতীয় জাসুস পার্টি করে দেওয়া উচিত।"

২০১৯ সালেই প্রথম খবরের শিরোনামে পেগাসাস

২০১৯ সালেই প্রথম খবরের শিরোনামে পেগাসাস

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর মাসে খবরের শিরোনামে এসেছিল পেগাসাস। ২০১৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত একটানা এই নজরদারি চলেছিল বলে অভিযোগ শোনা গিয়েছিল। এদিকে রণদীপের আগে পেগাসাস ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একপ্রস্থ আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। টুইটারেই তোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে। রীতমিতো ক্ষোভ প্রকাশ করে রাহুল লেখেন, "আমরা জানি উনি ফোনে কী কী পড়ার চেষ্টা করছেন। আপনার ফোনের সব কিছুই দেখছে খোদ সরকার বাহাদুর।"

আড়িপাত হয়েছিল প্রশান্ত কিশোর- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইলেও

আড়িপাত হয়েছিল প্রশান্ত কিশোর- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইলেও

অভিযোগ রাহুল গান্ধীর পাশাপাশি আড়ি পাতা হয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোর, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইলেও। এমনকী মোদীর দুই মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ও বর্তমান তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ফোনেও আড়িপাতা হয়েছিল বলে শোনা যায়। এদিকে পেগাসাস স্পাইওয়ার বিক্রি করে ইজরায়েলি সংস্থা এনএসও। যদিও ইতিমধ্যেই বিবৃতি জারি করে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+