Rahul Gandhi: নফরত কি বাজার মে রাহুল গান্ধীর মহব্বত! কী বার্তা সাংসদ দানিশ আলির জন্য

ভারত জোড়া যাত্রায় নফরতের বাজারে মহব্বতের দুকান খোলার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। এবার কংগ্রেস নেতা বিজেপির নফরতের বাজারে মহব্বত-বার্তা দিলেন বিএসপি সাংসদ দানিশ আলির জন্য। সাংসদ বিজেপি সদস্যের টার্গেট হওয়ার পরে রাতে ঘুমোতে পারছিলেন না, রাহুলের মহব্বতের দোকানে এসে তাঁর প্রাণ জুড়াল।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার আগে দানিশ আলি অশ্রুসিক্ত ছিলেন। সেই চোখের জল মহব্বতের বাহু ডোরে মুছিয়ে দিলেন রাহুল। গত সন্ধ্যায় বিজেপি সাংসদ রমেশ বিধুরি তাঁকে ইসলামফোবিক অপবাদ দিয়েছিলেন। তারপর রাহুল গান্ধী ও কেসি বেণুগোপাল বিএসপি সাংসদ কুনওয়ার দানিশ আলির সঙ্গে দেখা করেছিলেন।

নফরতের কি বাজারে রাহুলের মহব্বত-বার্তা দানিশ আলিকে

রাহুল গান্ধী এরপর এক্স মাধ্যমে দানিশ আলিকে আলিঙ্গন করার একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, "নফরাত কে বাজার মে, মহব্বত কি দুকান অর্থাৎ ঘৃণার এই বাজারে, ভালবাসার দোকান আছে।" ভারত জোড়ো যাত্রার সময় একটি স্লোগানে তিনি উল্লেখ করেন বিজেপির ঘৃণার বাজারে একটি মহব্বতের দুকান খুলতে চান। তারই প্রতিচ্ছবি দেখা গেল এদিন।

সংসদে বিশেষ অধিবেশনে নির্বাচিত সংসদ সদস্য জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন। এক সাংসদকে লক্ষ্য করে গোটা দেশকে লজ্জিত করেছেন। আমরা দেখব তাঁর দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না বা তাঁকে পদোন্নতি দেয় কি না। এই প্রথমবার একজন নির্বাচিত সাংসদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে সংসদে।

কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে কি এটাই 'নতুন ভারত', যা বিজেপি সদস্যদের শেখানো হচ্ছে। রমেশ বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিএসপি সাংসদ। অধ্যক্ষ রমেশ বিধুরির মর্মান্তিক ভাষার বিষয়টি গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছেন এবং বিজেপি বিধায়ককে 'কঠোর ব্যবস্থা'র জন্য সতর্ক করেছেন।

বিরোধী দল রমেশ বিধুরিকে সংসদ থেকে সাময়িক বরখাস্ত বা গ্রেফতারের দাবি জানিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ক্ষমা চাওয়ার পরও তাঁরা শান্ত হননি। রাজনাথ সিং জানান, "সংসদ সদস্যের মন্তব্যে বিরোধীরা আঘাত পেলে আমি দুঃখ প্রকাশ করছি।"

কংগ্রেসের জয়রাম রমেশ দাবি করেন, "একটি চরম লজ্জা। রাজনাথ সিংয়ের ক্ষমা গ্রহণযোগ্য নয়। এটি সংসদের অপমান। এই বিবৃতি প্রতিটি ভারতীয়র জন্য অপমান।" এই দাবি করে কংগ্রেসের জয়রাম রমেশ বিজেপি নেতার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+