রাহুল গান্ধীর চোখের রং জানতে চাইলে পুলিশ, আসল কারণ কী?
নয়াদিল্লি, ১৪ মার্চ : রাহুল গান্ধীর চেহারার বিবরণ চাইতে পুলিশের হাজির হওয়া ভাল চোখে নিচ্ছে না কংগ্রেস। পুলিশের একটি প্রতিনিধি দল কংগ্রেস অফিসে পৌঁছে রাহুল গান্ধীর চুলের রং, চোখের রং এমনকী চেহারার আরও খুটিনাটি কিছু বিবরণ জানতে চান।
যদিও বিষয়টা ভালভাবে নেয়নি কংগ্রেস। গান্ধী বংশধরের গোপনীয়তা ভঙ্গ করা হচ্ছে এই অভিযোগে প্রতিবাদ শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকরা। যদিও পুলিশের তরফে বলা হচ্ছে, এটা নিয়মিত সমীক্ষা। মাঝে মাঝে ভিআইপি, ভিভিআইপি, বা বিশেষ ব্যক্তি যাদের জন্য জোরদার নিরাপত্তা থাকে তাদের ক্ষেত্রে নিয়মিত সময়ের ব্যবধানে এধরণের 'রুটিন স্ক্রুটিনি অডিট' হয়।

নিয়মিত পদ্ধতি
ওয়ানইন্ডিয়াকে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লুটইয়েন জোন-এ যাঁরা থাকেন তাঁদের জন্য এই ধরণের অডিট করা হয়েই থাকে। এটা নিয়ম মাফিকই হয়। আর তা তাঁদের নিরাপত্তার জন্যই বলে জানিয়েছেন ওই আধিকারিক।
রাহুল গান্ধীকে টার্গেট করা নয়?
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হলেও সে অভিযোগ অস্বীকার করেছেন এই পুলিশ আধিকারিক। রাহুল গান্ধীকে টার্গেট করার প্রশ্নই নেই। এই ধরণের অডিট একমাত্র রাহুল গান্ধীর উপরই যে হচ্ছে তা নয়।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ধরণের প্রক্রিয়া নিয়মমাফিক হয়। রাহুল গান্ধীর অবমাননা বা তাঁকে অপমান করার উদ্দেশ্য নিয়ে কোনও কিছু করা হয়নি। যে ব্যক্তিরা সেরা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকেন তাঁদের সবার জন্ই এই প্রক্রিয়ার ব্যবস্থা আছে। এটা নিরাপত্তা অডিটেরই অংশ।
নাখুশ কংগ্রেস
পুলিশের যুক্তি মানতে নারাজ কংগ্রেস। কংগ্রেস সংর্থক-কর্মীদের বক্তব্য তাঁদের নেতাকে হেনস্থা ও অপমান করার লক্ষ্যেই এই পক্রিয়া তাঁর বাড়ি ও অফিসে চালানো হয়েছে।
পার্টি নেতা যাঁরা প্রতিবাদ শুরু করেছেন তাঁদের দাবি, রাহুল গান্ধীর চুল বা চোখের রং জানতে বাড়িতে বা অফিসে হাজির হতে হয় না। ইন্টারনেটেই দেখে নেওয়া যায়।
একইসঙ্গে কংগ্রেস প্রশ্ন তুলেছে, যদি এই প্রক্রিয়া নিয়মিতই হয়, তাহলে এতদিনে কেন একবারও এক প্রক্রিয়া চালানো হয়নি রাহুল গান্ধীর জন্য।












Click it and Unblock the Notifications