দিল্লিতে ওয়ার্কিং কমিটির বৈঠক, রাহুলকে নিযে বড় ঘোষণার পথে কংগ্রেস

কংগ্রেস দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটি এদিন সোমবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছে। সর্বভারতীয় সহ সভাপতি থেকে সভাপতি পদে রাহুল গান্ধীর উত্তরণের পথে প্রশস্ত করতেই এই বৈঠক বলে রাজনৈতিক মহলের খবর।

কংগ্রেস দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটি এদিন সোমবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছে। সর্বভারতীয় সহ সভাপতি থেকে সভাপতি পদে রাহুল গান্ধীর উত্তরণের পথে প্রশস্ত করতেই এই বৈঠক বলে রাজনৈতিক মহলের খবর। এদিনই রাহুলকে নিয়ে বড় ঘোষণা করতে পারে কংগ্রেস।

ওয়ার্কিং কমিটির বৈঠক, রাহুলকে নিযে বড় ঘোষণার পথে কংগ্রেস

দলের সভানেত্রী সনিয়া গান্ধীকে সরিয়ে তাঁরই পুত্র রাহুলকে দলের সর্বোচ্চ নেতৃত্বে আনা নিয়ে আলোচনা এই বৈঠকের অন্যতম বড় অ্যাজেন্ডা বলে সূত্রের খবর। এই বৈঠকের সূত্র ধরেই কোনওরকম প্রতিযোগিতা ছাড়াই রাহুল দলের শীর্ষনেতা পদে আসীন হতে পারবেন বলে মত কংগ্রেস নেতাদের।

দলের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া আর হপ্তা দুয়েকের মধ্যেই শুরু হবে। গুজরাতে প্রথম দফা ভোটের আগেই কংগ্রেসের শীর্ষ পদে রাহুলের অভিষেকের ঘোষণা হয়ে যাবে বলে আশাবাদী অনেক শীর্ষ নেতাই। তবে দলীয় নির্বাচন কোন পথে হবে তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হবে।

আপাতত যা অবস্থা তাতে কেউই রাহুলের বিরুদ্ধে ভোটে লড়বে না বলেই ধরে নেওয়া হচ্ছে। তেমন হলে রাহুলকে খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট ইলেক্ট বা ভাবী সভাপতি হিসাবে ঘোষণা করে দেওয়া নিয়ে কোনও বাধা থাকবে না।

প্রসঙ্গত, গত একবছর ধেই রাহুল গান্ধীকে কংগ্রেসের সর্বোচ্চ পদে আনার চেষ্টা চলছে। ২০১৩ সালের জানুয়ারি মাসে রাহুল দলের সর্বভারতীয় সহ সভাপতি হন। গত দু'বছরে দলের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত মা সনিয়ার হয়ে তিনিই নিয়ে চলেছেন। সেটাই এবার দলের সর্বোচ্চ পদে আসীন হয়ে নেবেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+