রাহুলের ভারত জোড়ো যাত্রায় ভগবান রামের আশীর্বাদ! সমর্থন রাম মন্দিরের প্রধান পুরোহিতের
রাহুলের ভারত জোড়ো যাত্রায় ভগবান রামের আশীর্বাদ! সমর্থন রাম মন্দিরের প্রধান পুরোহিতের
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করতেই তা ভিন্ন মাত্রা পেল। এই সেই উত্তরপ্রদেশ যেখানে রাহুল গান্ধীর আমেথি কেন্দ্র। যে কেন্দ্র একপ্রকার পারিবারিক হয়ে যাওয়ার পরও গতবার তাঁকে হার মানতে হয়েছে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে।

যোগী-রাজ্যে স্বাগত রাহুল গান্ধীর ভারত জোড়ো
আবার এই সেই উত্তরপ্রদেশ যেখানে বাবরি মসজিদ ভাঙা এবং রামমন্দির নির্মাণ নিয়ে দীর্ঘ বিতর্ক জারি ছিল। এবার ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর এ রাজ্যে প্রবেশ করেই বাজিমাত করলেন। যোগী-রাজ্য রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানালেন খোদ রামমন্দিরের প্রধান পুরোহিত।

ভগবান রামের আশীর্বাদ রাহুল গান্ধীর সঙ্গে
রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস সোনিয়া-পুত্র রাহুল গান্ধীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ভগবান রামের আশীর্বাদ রাহুল গান্ধীর সঙ্গে থাকবে। তিনি ভারত জোড়ো যাত্রার মাধ্যমে গোটা দেশকে এক সূত্রে বাঁধতে চাইছেন। তিনি এই কাজ করছেন দেশের উন্নতির জন্য। এ জন্য তিনি দেশবাসীর আশীর্বাদ পাবেন।

রাহুল গান্ধী উত্তরপ্রদেশে পৌছেই সাফল্য পেলেন
রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন ৭ সেপ্টেম্বর। কাশ্মীর পর্যন্ত তিনি এই যাত্রায় ৩৫৭০ কিলোমিটার পথ পরিক্রমা করবেন। ১২টি রাজ্য ২টি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করবেন তিনি। ইতিমধ্যে তিনি ৮টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করে উত্তরপ্রদেশে প্রবেশ করেছেন।

রাহুল ‘অভ্যর্থনা’ পেলেন রামমন্দিরের প্রধান আচার্যর
আর উত্তরপ্রদেশে প্রবেশ করেই তিনি 'অভ্যর্থনা' পেলেন রামমন্দিরের প্রধান আচার্যর কাছ থেকে। ভারত জোড়ো যাত্রার মাধ্যমে গোটা দেশকে এক সূত্রে গাঁথার যে কাজ শুরু করেছেন, তার সাফল্য কামনা করেন তিনি। চিঠিতে তিনি লেখেন, যে লক্ষ্য নিয়ে আপনি এই কর্মসূচি করছেন, প্রার্থনা করি এবং আশা রাখি তা যেন সফল হয়। সেইসঙ্গে আপনার দীর্ঘয়ু কামনা করি।

রাহুলের সাধু উদ্যোগ নিয়েছেন, যা সকলের জন্য ভালো
রামমন্দিরের প্রধান আচার্য আরও লিখেছেন, আপনি এক সাধু উদ্যোগ নিয়েছেন, যা সকলের জন্য ভালো। ভগবান রামের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে। এমনকী তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মেলানোর ইচ্ছাপ্রকাশ করেছেন মানিকভাবে। কিন্তু শারীরিক সমস্যার কারণে তিনি বাস্তবিক অর্থে যোগ দিতে পারবেন না।

রাহুলকে অক্সিজেন জোগাবে ভারত জোড়ো যাত্রা
তাঁর এই বার্তায় রামমন্দিরের প্রধান পুরোহিত নৈতিক সমর্থন জানিয়েছেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়। উত্তরপ্রদেশে যাত্রা শুরুর মুহূর্তে এই নৈতিক সমর্থন ও শুভেচ্ছা রাহুলের ভারত জোড়ো যাত্রাকে সাফল্যের কিনারায় পৌঁছে দিয়েছে অনেকটাই। নিজের কেন্দ্রে যাত্রা শুরুর আগে তা রাহুলকে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ক্রমশ লম্বা হয়েছে রাহুলের ভারত জোড়ো যাত্রা
রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো যাত্রার সূচনার পর সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সমর্থন পেয়েছেন। বিভিন্ন জগতের দিকপালরা তাঁর সঙ্গে পা মিলিয়েছেন। রাহুল গান্ধী ৩৫০০ কিলোমিটার পথ পরিক্রমার শুরু থেকে আজ পর্যন্ত যত দিন গিয়েছে, ততই মানুষের সাড়া মিলেছে। লম্বা হয়েছে রাহুলের ভারত জোড়ো যাত্রা।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications