জ্যোতিরাদিত্য কংগ্রেস ছাড়তেই স্মৃতি বিজড়িত কোন ছবি টুইট করলেন রাহুল!
জ্যোতিরাদিত্য কংগ্রেস ছাড়তেই স্মৃতি বিজড়িত কোন ছবি টুইট করলেন রাহুল!
জ্যোতিরাদিত্য শিবিরের দাবি, রাহুল বা সোনিয়া গান্ধীর কাছে সমস্যার কথা বলেও লাভের লাভ হয়নি। আর তাই কমলনাথ শিবিরের সঙ্গে ঝামেলার জেরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়েছেন। এদিকে, রাহুল গান্ধী গোটা বিষয়টি নিয়ে যে মর্মাহত , তা তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে।

'দুই সবচেয়ে ক্ষমতাবান যোদ্ধা সময় আর ধৈর্য্যের।' এমনই এক বার্তা দিয়ে এদিন পুরনো একটি ছবি টুইট করেন রাহুল গান্ধী। এর আগে তিনি বলেন,'জ্যোতিরাদিত্যই এমন একজন ছিলেন যিনি যখন তখন আমার বাড়ি আসতে পারতেন', এমন বক্তব্য দিয়েই বন্ধুর অন্য রাজনৈতিক শিবিরে যাওয়ার ঘটনাকে বর্ণনা করেন রাহুল গান্ধী। আর সেই বার্তার মধ্যেই ছিল এক বিরাগের সুর। ফলে বোঝাই যাচ্ছে যে জ্যোতিরাদিত্যর কংগ্রেসে ইস্তফা নিয়ে কতটা অস্বস্তিতে রাহুল।

এদিকে, আজ বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উল্লেখ্য, কমল নাথের সঙ্গে জ্যোতিরাদিত্যর রাজনৈতিক সমস্যার জেরেই দল ছেড়েছেন সিন্ধিয়া রাজ বংশের সন্তান। এদিন বিজেপিতে যোগ দিয়েই জ্যোতিরাদিত্য বলেন, কংগ্রেসের সরকার যা যা প্রতিশ্রুতি মধ্যপ্রদেশে দিয়েছিল, তা পূরণ করতে পারছে না। কৃষি ঋণ থেকে শুরু করে বেকারদের চাকরি কোনও ক্ষেত্রেই কংগ্রেস সরকার নিজের প্রতিশ্রুতি পূরণ করছেন না।












Click it and Unblock the Notifications