Rahul Gandhi: সংসদে রাহুলের প্রত্যাবর্তন ১৩৭ দিন পরে! টিম 'ইন্ডিয়া'র সেলিব্রেশন
১৩৭ দিন পরে সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রত্যাবর্তন হল। কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়াকে স্বাগত জানিয়েছেন। বিষয়টিকে তারা সত্যের জয় বলেও অভিহিত করেছেন। এদিকে এদিন লোকসভা অধ্যক্ষের সচিবালয় থেকে এই ঘোষণার পরে দিল্লিতে কংগ্রেস সদর দফতরের কার্যত উৎসবের মেজাজ।
এদিন লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর অযোগ্যতা সংক্রান্ত আদেশ প্রত্যাহার এবং সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে মিষ্টি বিলিয়ে উদযাপন করতে দেখা গিয়েছে। বিরোধী ইন্ডিয়া জোটের নেতারাও সন্তোষ প্রকাশ করে তাঁদের মত প্রকাশ করেন।

এই বছরের মার্চে মোদী পদবি সংক্রান্ত মামলায় সুরাতের একটি নিম্ন আদালত রাহুল গান্ধীকে দু-বছরের সাদা দেয়। তারপরেই তাঁকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। আর গত সপ্তাহের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করে। তারপরেই শুরু হয় রাহুল গান্ধী সদস্যপদ ফেরত সংক্রান্ত প্রক্রিয়া।
এদিন লোকসভার সচিবাচবের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অগাস্ট সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাহুল গান্ধী অযোগ্যতা সংক্রান্ত ২৪ মার্চের বিজ্ঞপ্তি স্থগিত করা হচ্ছে। এদিন রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ পুনরুদ্ধারের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেওয়াকে স্বাগত জানান। সঙ্গে তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের জনগণ বিশেষ করে ওয়ানাডের জনগণকে স্বস্তি এনে দিয়েছে।

সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব রাহুল গান্ধীর সদস্যপদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে গণতন্ত্র ও আদালতের প্রতি আস্থা বেড়েছে।
The decision to reinstate Shri @RahulGandhi as an MP is a welcome step.
— Mallikarjun Kharge (@kharge) August 7, 2023
It brings relief to the people of India, and especially to Wayanad.
Whatever time is left of their tenure, BJP and Modi Govt should utilise that by concentrating on actual governance rather than… pic.twitter.com/kikcZqfFvn
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, সাংসদ পদে রাহুল গান্ধীর পুনঃপ্রতিষ্ঠা সত্যের জয়। এর আগে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, মোদী উপাধি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েকঘন্টার মধ্যে যেভাবে তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছিল, তেমনই এখন সাংসদ পদ ফেরত দিতে কেন এত দেরি হচ্ছে।
২০১৯-এর সাধারণ নির্বাচনে কর্নাটকের কোলারের জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরেদের পদবি কেন মোদী। রাহুল গান্ধীর এই মন্তব্যের বিরুদ্ধে সুরাতের আদালতে মামলা করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। এরপর এই বছরের শুরুতে সেই আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে।












Click it and Unblock the Notifications