Rahul Gandhi: পদ ফিরেছে রাহুলের, মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনায় কংগ্রেসের নেতৃত্বে থাকবেন রাগা

কংগ্রেস শিবিরে এখন উল্লাসের আমেজ। গতকাল থেকে চলছে মিষ্টিমুখ। ফের নিজের পদ ফিরে পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংসদ পদ ফিরে পেতেই এবার লোকসভায় আরও আক্রমণাত্মক হয়ে উঠবে কংগ্রেস। সূত্রের খবর আজ অর্থাৎ মঙ্গলবার লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

আর সেই আলোচনায় কংগ্রেসের নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। বাজেট অধিবেশনে তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছিল। তারপরে আবার বাদল অধিবেশনে ফিরছেন তিনি। কাজেই এবারে লোকসভায় তাঁর বক্তৃতার ঝাঁঝ যে আরও চড়বে তাতে কোনও সন্দেহ নেই।

Rahul Gandhi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টাইটেল নিয়ে কটাক্ষ করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে গুজরাতের সুরাত আদালতে মামলা করেছিলেন জনৈক মোদী টাইটেলের ব্যক্তি। সেই মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী। তারপরেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পান।

রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছিল। রাজধানী দিল্লিতে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বাড়ির সামনে লাড্ডু বিতরণ করতে শুরু করেছিলেন। উল্লাস শুরু হয়ে গিয়েছিল কংগ্রেসের সদর দফতরে। খাড়গেকে মিষ্টি মুখ করাতে দেখা গিয়েছিল অধীর চৌধুরীকে। রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ায় যেন কংগ্রেসের মরা গাঙে বান ডেকেছে।

রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার পর আজ তাঁর প্রথম সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি। আজই আবার প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। সেই প্রস্তাবে আজ কংগ্রেসের নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। মনে করা হচ্ছে বিরোধী জোট INDIA-র হয়েই আজ সংসদে বক্তব্য রাখবেন তিনি।

কংগ্রেস শিবিরে তার তোরজোড় শুরু হয়ে গিয়েছে। নতুন উদ্যোম নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আজ তারা ময়দানে। কাজেই দ্বিগুণ চড়বে বিরোধিতার পারদ তাতে কোনও সন্দেহ নেই। সকাল থেকেই তাই সংসদ ভবনে আলাদা উত্তেজনা। নতুন করে পারদ চড়ছে। এদিকে প্রস্তুত বিজেপিও। আজ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত সেই বৈঠকে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিেয়ই আলোচনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+