হারের সব দায় নিলেন রাহুল! অন্তর্বর্তী সভাপতির নামও তৈরি
কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। ভোটের হারের সব দায় নিয়েছেন তিনি।
কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। ভোটের হারের সব দায় নিয়েছেন তিনি। এই সম্পর্কিত একটি চিঠি তিনি টুইটারে পোস্ট করেছেন। সেই
চিঠিতে হারের জন্য অন্যদেরও দায়ী করা হয়েছে। অন্যদিকে খুব শীঘ্রই কংগ্রেস সভাপতির পদে যাতে কাউকে বসানো হয়, তার জন্য বলেছেন রাহুল। জানা গিয়েছে মতিলাল ভোরাকে অন্তর্বর্তী সভাপতি করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
|
রাহুলের চিঠি
চিঠিতে রাহুল লিখেছেন, কংগ্রেসে কাজ করতে পেরে তিনি গর্বিত। চিঠিতে লিখেছেন তিনি। দেশ ও প্রতিষ্ঠানকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

হারের জন্য দায়ী নিজেই
দলের সভাপতি হিসেবে ২০১৯-এর নির্বাচনে হারের দায় নিজের ঘাড়েই নিয়েছেন রাহুল। দলের ভবিষ্যৎ বৃদ্ধিতে গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে উল্লেখ করেছেন রাহুল। সেই জন্যই তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন। দলকে নতুন করে গড়ে তুলতে কঠিন সিদ্ধান্তের প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। ২০১৯-এর নির্বাচনের হারের জন্য নিজেকে দায়ী করার পাশাপাশি অন্য অনেকেই দায়ী বলেও জানিয়েছেন তিনি। তবে তার জন্য নিজের দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি।

অন্তর্বর্তী সভাপতি মতিলাল ভোরা?
সূত্রের খবর অনুযায়ী, অন্তর্বর্তী সভাপতি হিসেবে মতিলাল ভোরার নাম উঠে আসছে। দলের সংকটকালী সময়ে তিনিই প্রবীণতম সদস্য। অন্তর্বর্তী সভাপতি হিসেবেট তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সব বৈঠক ডাকবেন।
এদিন দিনের শুরুতে রাহুল গান্ধী দলকে উপদেশ দেনস দেরি না করে সভাপতি নির্বাচনে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। পরবর্তী সভাপতি নির্বাচনে তিনি কোনওভাবেই জড়িত নন বলেও জানিয়েদেন রাহুল।
সভাপতি পদে ইস্তফা দেওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে পদত্যাগ পত্র ফিরিয়ে নিতে অনুরোধ করেছিল। কিন্তু রাহুল তা করতে অস্বীকার করেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ রাহুল গান্ধীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। যদিও তা ব্যর্থ হয়।












Click it and Unblock the Notifications