আর থাকবেনই না! সাংসদের দাবি উপেক্ষা করে স্পষ্ট বার্তা রাহুলের
দলের সভাপতি থাকুন। কংগ্রেস সাংসদদের এই আবেদন এদিন খারিজ করে দিলেন রাহুল গান্ধী। সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সংসদীয়দলের বৈঠকে রাহুল গান্ধী নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এমনটাই খবর সূত্রের।
দলের সভাপতি থাকুন। কংগ্রেস সাংসদদের এই আবেদন এদিন খারিজ করে দিলেন রাহুল গান্ধী। সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে রাহুল গান্ধী নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এমনটাই খবর সূত্রের। ২৫ মে দলের সভাপতি হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন রাহুল।

সভাপতি থাকতে দলের সাংসদদের আবেদন
সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস সাংসদ শশী থারুর এবং মনীশ তিওয়ারি ওয়ানাদের সাংসদকে বলেন, সাধারণ নির্বাচনে হার দল যৌথ দায়িত্ব হিসেবে নিচ্ছে। এই হারে একমাত্র দলের সভাপতি দায়ী নন বলে জানান তাঁরা।
|
বাসভবনের বাইরে যুব কংগ্রেস কর্মীদের ধর্না
শুধু সাংসদদের দাবিই নয়, এদিন রাহুল গান্ধী যাতে দলের সভাপতি থাকেন, তার জন্য বাসভবনের বাইরে ধর্নায় বসেন যুব কংগ্রেস কর্মীরা।
|
'রাহুল গান্ধী জিন্দাবাদ'
রাহুল গান্ধীর বাসভবনের বাইরে হওয়া ধর্নায় স্লোগান ওঠে, রাহুল গান্ধী সংঘর্ষ কর। আমরা তোমার সঙ্গে আছি।
লোকসভা ভোটের ফল বেরনোর পর ২৫ মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী সভাপতি হিসেবে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এবারের নির্বাচনে কংগ্রেস ৫২ টি আসন দখল করে। এরপর থেকে দলের অনেক শীর্ষ নেতা রাহুল গান্ধীকে পদত্যাগ ফেরানোর জন্য অনুরোধ করেছেন।












Click it and Unblock the Notifications