'মোদী তো নিজেরই মতো ভাবেন বিশ্বকে....'! গান্ধী পরিবারের ট্রাস্ট তদন্ত নিয়ে মুখ খুললেন রাহুল
গান্ধী পরিবারের ৩ টি ট্রাস্ট নিয়ে তদন্তে নেমেছে সরকার। আর সেই ট্রাস্টের তদন্ত প্রসঙ্গে এবার মুখ খুললেন রাহুল গান্ধী। মূলত ইন্দিরা গান্ধীর ৩ টি ট্রাস্টের টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের জেরেই এবার মোদী সরকার তদন্তে নেমেছে। এদিকে, ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী বিষয়টি নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি।

'মিস্টার মোদী বিশ্বাস করেন বিশ্ব তাঁরই মতো। তিনি মনে করেন সব কিছুরই দাম আছে আর তাদের হুমকি দেওয়া যায়। তিনি জানেন না , যাঁরা সত্যের জন্য লড়াই করেন, তাঁরা দাম চুকিয়ে দেওয়া যায় না। তাঁদের ভয় দেখানো যায়না।' নিজের টুইট বার্তায় এমনই বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের তরফে একটি অন্তবর্তী মন্ত্রীস্তরীয় প্যানেল গঠিত হয়। যে প্যানেল ইন্দিরা গান্ধীর ৩ টি ট্রাস্টের টাকার তছরুপ খতিয়ে দেখবে।
এই তিনটি ট্রাস্ট হচ্ছে , রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট অ্যান্ড ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টগুলির বিরুদ্ধে আয়কর, টাকা তছরুপ, জালিয়াতির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এই ট্রাস্টগুলির অর্থ তছরুপ খতিয়ে দেখতে, যে কমিটি গড়া হয়েছে, তাতে ইডি ও সিবিআইয়ের কর্তারা রয়েছেন।












Click it and Unblock the Notifications