২০২৪-এ কংগ্রেস কি হারাতে পারবে বিজেপিকে! বিরোধীদের বিশেষ বার্তা রাহুলের

একটা রাজ্যে জয়ই শরীরি ভাষা বদলে দিয়েছে কংগ্রেসের। রাহুল গান্ধী কর্নাটক-জয়ের পর স্বপ্ন দেখছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ের। কংগ্রেস যেমন ২০২৩-এ চার রাজ্যের নির্বাচনে জেতাকে পাখির চোখ করেছে, তেমনই ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতেও কংগ্রেস তৈরি বলে মনে করেন রাহুল।

রাহুল গান্ধীর দাবি, কর্নাটকে কংগ্রেস ভালো ফল করেছে। এরপর চার বড়ো রাজ্য-সহ মোট ৬ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। চারটি বড়ো রাজ্যেই কংগ্রেস ভালো ফল করার জন্য মুখিয়ে রয়েছেন। এমনকী তেলেঙ্গানা নিয়েও রাহুল আশাবাদী। আর আত্মবিশ্বাসী ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়েও।

rahul gandhi

সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছে রাহুল গান্ধী। সেখান থেকেই চার রা্জ্যের নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তারপরেই তিনি বলেন, কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও খুব ভালো ফল করবে। অঙ্ক কষলেই বোঝা যায়, সম্মিলিত বিরোধী শিবিরের শক্তি বিজেপির থেকে অনেক বেশি।

রাহুল গান্ধী মনে করেন, ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে হারিয়ে দেবে ২০২৪-এ। তিনি তাঁর এই কথায় স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস ভালো ফল করলেও বিজেপিকে হারাতে গেলে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি বিরোধীদের এক মঞ্চে আসার বার্তা দিয়েছেন বিজেপিকে হারানোর জন্য।

rahul gandhi

কর্নাটক নির্বাচনে জিতে আমেরিকা সফরে গিয়েছেন। সেখান থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর কণ্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়েছে। তিনি ঘোষণা করেছেন, তেলেঙ্গানা-সহ চার রাজ্যের ভোটে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেব আমরা। কর্নাটকের নির্বাচনে জিতে বলীয়ান হয়েই রাহুল গান্ধী রীতিমতো হুঙ্কার ছেড়েছেন।

কর্নাটক জিতে রাহুল গান্ধী বলেছিলেন, এবার কংগ্রেসের জয়যাত্রা শুরু হল, বিজেপিতে শুরু হয়েছে হারের যাত্রা। রাহুল গান্ধী এবার জানালেন, চার রাজ্যের ভোটে বিজেপিকে হারাতে মুখিয়ে রয়েছে মানুষ। বিজেপির হার স্রেফ সময়ের অপেক্ষা। এ বছরের শেষেই চার বড় রাজ্যের নির্বাচন হবে। সেখানে বিজেপির নিশ্চিহ্ন হয়ে যাবে।

rahul gandhi

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানার নির্বাচনের আগে রীতিমতো আত্মবিশ্বাসের সুর রাহুল গান্ধীর গলায়। এই চার রাজ্য ছাড়াও মিজোরামেও ভোট রয়েছে, ভোট রয়েছে জম্মু ও কাশ্মীরেও। ২০২৪ নির্বাচনের আগে ছয় রাজ্যের ভোট সংঘটতি হবে দেশে।

রাহুল গান্ধী আমেরিকার এক সভা থেকে জানান, কর্নাটকে আমরা বিজেপিকে শুধু হারাইনি, একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। এরপর এবছর বাকি রাজ্যগুলির ভোটেও একই ফল হবে। এমনকী তেলেঙ্গানাতেও কংগ্রেস বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে বলে দাবি করেছেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+