ভারত জোড়ো যাত্রা, রাস্তায় নেমে ক্যারাটে শেখালেন রাহুল গান্ধী

কংগ্রেসকে ট্র্যাকে ফেরাতে নিজের সেরাটা দিচ্ছেন রাহুল গান্ধী। এত বছর তার নামে অভিযোগ ছিল তিনি শুধু টুইট করেন। কোনও কিছুতেই তাকে রাস্তায় নেমে কাজ করতে দেখান যায় না রাজনৈতিক ক্ষেত্রে। আর রাজনীতিতে জনসংযোগ যদি একদম তৃনমূল স্তরে না যায় তাহলে সমস্যা থেকেই যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা এতদিন সেটাই বলতেন যে, তিনি মাঠে নেমে লড়াই করেন না। এবার সেই কাজ করছেন তিনি। শুরু করেছেন ভারত জোড়ো যাত্রা। আর সেখানে তাকে নানা আঙ্গিকে দেখাআ যাচ্ছে। গতকাল এক বিশেষ উৎসবে তাকে দেখা গিয়েছিল। আজ রাহুল ছিল ক্যারাটে মুডে।

ক্যারটে প্র্যাকটিস

ক্যারটে প্র্যাকটিস

এদিন তাকে ক্যারটে প্র্যাকটিস করতে ব্যাস্ত এমন কিছু তরুণদের সঙ্গে নিজে এগিয়ে এসে কথা বলতে দেখা যায়। ২৩ সেকেন্ডের ভিডিও টুইট করা হয়েছে কংগ্রেসের পক্ষে যেখানে কিছু তরুণকে ক্যারটের পাঞ্চ মারতে দেখা যায়। রাহুল গান্ধীর ব্ল্যাক বেল্ট রয়েছে। তার এই সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাঁদের সঙ্গে কথা বলেন। কিছু ভুল ত্রুটি ছিল তাঁদের ওই পাঞ্চে। তিনি ঠিক করিয়ে দেন। বলে এবং করে দেখিয়ে দেন যে ঠিক কোথায় তাঁদের ভুল হচ্ছে। তারপর ফের তার সামনে ওই পাঞ্চ মারতে বলেন। তারা তা করে দেখায় কংগ্রেস নেতাকে। তিনি খুশি হয়ে বলেন, 'দারুণ', এবং ফের এগিয়ে যান ভারত জোড়ো যাত্রার পথে।

 টুইট

টুইট

কংগ্রেস টুইট করে লিখেছে যে যদি কোনও কাজের পদ্ধতি ভুল হয় তাহলে সবকিছুই ভুল হবে। তেমনই দেশ চালানোর ক্ষেত্রে পদ্ধতি ভুল হলেও দেশ চলবে ভুল পথে। ধংসের পথে তাহলে দেশ এগিয়ে যাবে। এখানেই প্রশ্ন উঠছে যে দেশের এই বাচ্চাদের ভবিষ্যৎ তাহলে কী হতে চলেছে। রাহুল গান্ধী সেই সঠিক পদ্ধতি কী হবে সেটাই দেখিয়ে দিচ্ছেন।

 ব্ল্যাক বেল্ট রাহুল গান্ধী

ব্ল্যাক বেল্ট রাহুল গান্ধী

প্রসঙ্গত রাহুল গান্ধী নিজে জাপানি মার্শাল আর্টের আকিডো ফরম্যাটে ব্ল্যাক বেল্ট। তিনি জাতীয় লেভেলে শুটিং-এ চ্যাম্পিয়ন। কংগ্রেস নেতা বহু বছর এই বছর এই মার্শাল আর্ট প্র্যাক্টিস করেছেন। তিনি জাপানে গিয়ে এর ট্রেনিং নিয়েছেন। ২০১৩ সালে আকিডো ফরম্যাটে তিনি ব্ল্যাক বেল্টে পুরস্কৃতও হন।

 ভারত জোড়ো যাত্রা

ভারত জোড়ো যাত্রা


গতকাল ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী রাস্তার ধারে ক্রিকেট খেলতে ব্যস্ত এক ছাত্রের সঙ্গে খেলায় অংশ নেন। সেখানে রাহুল গান্ধীকে বল করতে দেখা যায়।হাতে বল ঘুরিয়ে ক্রিকেট খেলায় অংশ নেওয়া নিজের ছবি টুইট করেছেন রাহুল গান্ধী। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ভিড়ে একটি বৃত্ত তৈরি হয়েছে। রাহুল ভারতের জার্সি পরিহিত এক ছাত্রের দিকে হাত ঘুরিয়ে বল ছুঁড়লেন। অন্যদিকে সেই ছাত্রও বল তুলে মারল। এই দৃশ্যে দর্শকদের হাতে তালি দিতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+