আমরা চাই দারিদ্র দূর করতে, বিরোধীরা চায় দরিদ্র মানুষকে দূর করতে : রাহুল

মোদী-রাহুলের প্রতিযোগিতায় বিরোধী পক্ষের কাছে একের পর এখ কিস্তিমাৎ খাচ্ছিলেন রাহুল। টেলিভশনে তাঁর প্রথম একান্ত সাক্ষাৎকারে যেভাবে নিজের ইমেজ ডুবিয়েছেন রাহুল, তারপর গুজরাতে মোদীর এলাকায় গিয়ে রাহুলের বক্তব্যের নির্যাসের দিকে তাকিয়ে ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেখানে রাজাকে হারাতে না পারলেও কিস্তিমাৎ তিনি খাননি, একথা বলা যেতে পারে।
গুজরাটের নেতারা ইতিহাস পড়ে না,সর্দার পটেল নিয়ে অনেক ঘটনাকে ওরা বিকৃত করে বলেছে
এদিন রাহুল বলেন, গুজরাতের শাসকদলের নেতারা যখন ইচ্ছে যা খুশি বলে। ওরা বলছে সর্দার পটেলের সর্ববৃহৎ মূর্তি বানাবে। কিন্তু সর্দার পটেলের ইতিহাস বা মতাদর্শের বিষয়ে পড়েইনি। গুজরাতের আভ্যন্তরীন দুর্নীতি নিয়েও মন্তব্য করেন তিনি।
কংগ্রেসের উন্নয়ন প্রকল্প ও গুজরাত সরকারের অসাফল্য নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। তিনি বলেন, গুজরাতে ১৩ হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেবিষয়ে কী করেছে গুজরাট সরকার।
একইসঙ্গে বিরোধী পক্ষকে কড়া জবাব দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, আমরা চাই দারিদ্র দূর করতে। বিরোধীরা চায় দরিদ্র মানুষকে দূর করতে। গুজরাতের মন্ত্রীরা আগে জেলে গিয়েছেন, তারপর মন্ত্রী হয়েছেন।












Click it and Unblock the Notifications