লোকসভায় প্রার্থী চূড়ান্ত করতে একমাস সময়, বাংলার জন্য রণনীতি তৈরি রাহুলের
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করে ফেললেন।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করে ফেললেন। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও অন্যান্যদের নির্দেশ দেন, এক মাসের মধ্যে চূড়ান্ত করে ফেলতে হবে প্রার্থী তালিকা। সেইসঙ্গে প্রচার আরও জোরদার করতে হবে। রাফাল ইস্যুতে আরও ঝড় তুলতে হবে।

এদিন দিল্লিতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। তিনি নির্দেশ দেন, আসন্ন লোকসভা নির্বাচনে কোন পথে চলবে প্রদেশ। বুথ ম্যানেজমেন্ট, প্রচার পদ্ধতি, প্রার্থী নিয়ে আলোচনা হয় এদিন। আরও আক্রমণাত্মক প্রচারের বার্তা দেন রাহুল। মোট কথা লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করে দেন রাহুল গান্ধী।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় হাইকম্যান্ডের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বে বৈঠক। এই বৈঠকে রণনীতি নিয়ে আলোচনা হয়। সেই আলোচনায় তৃণমূলের সঙ্গে জোট নিয়ে অনীহা প্রকাশ করেন প্রদেশ নেতারা। রাহুল গান্ধীর সামনেই তাঁরা জানিয়ে দেন, তাঁরা তৃণমূলের সঙ্গে জোটে যেতে রাজি নন।
তাঁদের যুক্তি, তৃণমূলের সঙ্গে জোটের অর্থ অসম্মান। তৃণমূল কখনও কংগ্রেসকে সম্মান দেয়নি। কংগ্রেসের থেকে লাভ নিয়েছে, তারপর কংগ্রেসকে ভেঙে খান খান করে দিয়েছে। অর্থ আর মিথ্যা মামলায় ফাঁসিয়ে কংগ্রেস ভাঙাতে সিদ্ধহস্ত তারা। তাই তৃণমূলের সঙ্গে জোটের থেকে একা লড়াই করা শ্রেয়। এরপরই রাহুল গান্ধী সায় দেন প্রদেশের বার্তায়। এক মাসের মধ্যে প্রার্থী স্থির করে ফেলতেও নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications