'এটাই হল বিজেপি-র বেটি বাঁচাও, বেটি পড়াও -এর সংস্করণ', বিএইচইউ ইস্যুতে কটাক্ষ রাহুলের

পড়ুয়ার হেনস্থা ইস্যুতে উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভে ধীরে ধীরে গাঢ় হচ্ছে রাজনৈতিক রঙ।

পড়ুয়ার হেনস্থা ইস্যুতে উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভে ধীরে ধীরে গাঢ় হচ্ছে রাজনৈতিক রঙ। সেখানে ছাত্র বিক্ষোভ ও পড়ুয়াদের ওপর লাঠাচার্জের ঘটনার সমালোচনায় মুখর বিজেপি বিরোধী সমস্তকটি দল।

'এটাই হল বিজেপি-র বেটি বাঁচাও, বেটি পড়াও -এর সংস্করণ', বিএইচইউ ইস্যুতে কটাক্ষ রাহুলের

অভিযোগ উঠছে, বিএইচ ইউ বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপরেও লাঠি চালায় পুলিশ। আর ছাত্রীর হেনস্থা এবং ছাত্রীদের ওপর যোগী সরকারের পুলিশের এই লাঠিচার্জ নিয়ে এবার সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি রাহুল গান্ধী। এক টুইট বার্তায় রাহুল গান্ধীর অফিস লেখে,' বিজেপি-র বেটি বাঁচাও, বেটি পড়াও-এর সংস্ককরণ দেখা যাচ্ছে বিএইচইউতে '। এদিকে, বিএইচ ইউএর উদ্দেশে রওনা হওয়া কংগ্রেস নেতা রাজ বব্বরকে মাঝ পথে থেকেই আটকে দেয় পুলিশ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ বব্বর।

এদিকে, বিএইচ ইউ-এর ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। তিনি লেখেন, ' বল প্রয়োগ করে নয়, বরং আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে।'

উল্লেখ্য, শনিবার থেকেই অগ্নিগর্ভ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সেখানে ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও জেলার ৩ প্রশাসনিক আধিকারিককে পদ থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। গোটা ঘটনাই এক ছাত্রীর হেনস্থা ও তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে কেন্দ্র করে শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+