কর্নাটকে প্রশ্নে মহাজোট! দেবেগৌড়ার বাড়িতে চূড়ান্ত আলোচনায় রাহুল
দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল(এস) নেতা দেবেগৌড়ার বাড়িতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল(এস) নেতা দেবেগৌড়ার বাড়িতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে কর্নাটকে কংগ্রেস ও জনতা দল সেকুলার জোটের চূড়ান্ত রূপ দিতে এই বৈঠক বলে জানা গিয়েছে। এর আগে জোটের দুই দলের দাবির প্রেক্ষিতে রাজ্য ভিত্তিক জোট অসম্পূর্ণ থেকে যায় বলে জানা গিয়েছে।

কর্নাটকে লোকসভার আসন সংখ্যা ২৮। লড়াইয়ের আসন সংখ্যা নিয়ে কর্নাটকে বিরোধ তৈরি হয়েছে কংগ্রেস ও জেডিএস-এর। জেডিএস কমপক্ষে ১২ টি আসনে লড়াই করতে চায়। যদিও জেডিএস-এর এই দাবি মানতে রাজি নয় রাজ্য কংগ্রেস নেতৃত্ব। তারা নটি আসন দিতে চায় জেডিএসকে।
সূত্রের খবর অনুযায়ী, কর্নাটকে সমস্থা তৈরি হয়েছে পুরনো মাইসুরু এলাকা নিয়ে। এই জায়গাতেই কংগ্রেস ও জেডিএস একে অপরের প্রতিদ্বন্দ্বী। কংগ্রেসের তরফে মান্ড্য এবং হাসান আসন জেডিএসকে দেওয়ার জন্য মত দিয়েছে।












Click it and Unblock the Notifications