রাজ্যসভায় বিজেপির নেতা হতে পারেন পীযূষ গোয়েল
লোকসভায় এবার অধীরের জায়গায় রাহুল নিজেই, রাজ্যসভায় বিজেপির নেতা হয়ে পারেন পীযূষ গোয়েল
লোকসভায় আর অধীর চৌধুরীকে দলনেতা হিসেবে রাখবে না কংগ্রেস। এই নিজে আলোচনা চলছে। সূত্রের খবর রাহুল নিজেই লোকসভার দলনেতা হিসেবে আসবেন। ওদিকে বিজেপিও প্রস্তুত। রাজ্যসভায় প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে দলনেতা হিসেবে নির্বাচন করতে চলেছে বলে সূত্রের খবর।

সরছেন অধীর
একুশের ভোটে বঙ্গে কংগ্রেসের ধরাশায়ী অবস্থা থেকেই অধীরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অধীরকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিয়োগ করার পর দলের অন্দরে অসন্তোষ বাড়তে শুরু করেছিল। অধীরের একের পর এক বিতর্কিত মন্তব্যে সেই সমস্যা আরও বাড়িয়ে দেয়। তারপরেই অধীরকে লোকসভার দলনেতার পদ থেকে সরানো নিয়ে আলোচনা শুরু হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বহাল থাকলেও তিনি যে লোকসভার দলনেতার পদ থেকে সরছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রাজ্যসভায় বিজেপির দলনেতা পীযুষ
রাজ্যসভায় বিজেপি দলনেতা করতে চলেছে পীযূষ গোয়েলকে। বাদল অধিবেশের আগেই হয়তো এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারে বিজেপি। যদিও এই নিয়ে কোনও সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে এখনও জানানো হয়নি। অবশ্য কেবল পীযূষ গোয়েল নয় বিজেপি এই তালিকায় রেখেছে ভূপেন্দ্র যাদবকেও।

বাদল অধিবেশন কবে
২২ জুলাই থেকে লোকসভায় বাদল অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই হয়তো দুই কক্ষে কে কোন দলের নেতা হচ্ছেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ একাধিক ইস্যুতে বাদল অধিবেশনে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

বিরোধী দলনেতা থাকছেন অধীরই
এদিকে খবর পাওয়া গিয়েছে লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকছেন অধীর রঞ্জন চৌধুরীই। তাঁকে বদল করা হচ্ছে না। কংগ্রেস এই নিয়ে দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেসের অন্দরে অধীরকে নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। পদত্যাগ করেছেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র।












Click it and Unblock the Notifications