চন্দ্রবাবুর ধরনা মঞ্চে রাহুল-মনমোহন! রাফালে নিয়ে ফের তোপ মোদীকে
দিল্লির অন্ধ্রভবনে চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চে হাজির কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখান থেকেই মোদীর বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেন রাহুল গান্ধী।
দিল্লির অন্ধ্রভবনে চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চে হাজির কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখান থেকেই মোদীর বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেন রাহুল গান্ধী। একইসঙ্গে রাফালে নিয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে।
|
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ
এদিন সকাল আটটায় দিল্লিতে ধরনা অবস্থানে যোগ দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ চন্দ্রবাবুর। ধরনা মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি না রাখার অভিযোগ করেন কংগ্রেস
সভাপতি। মহারাষ্ট্র থেকে উত্তর পূর্ব সর্বত্রই প্রধানমন্ত্রী এই কাজ করছেন বলে অভিয়োগ করেন রাহুল।
|
ধরনা মঞ্চেও রাফালে ইস্যু
চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চ থেকে রাফালে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চড়া ভাষায় আক্রমণ করেন রাহুল। বন্ধু অনিল আম্বানিকে সহায়তা করার অভিযোগও করেন তিনি।
|
ধরনা মঞ্চে মনমোহন
এদিন চন্দ্রবাবু নাইডুর ধরনা মঞ্চে হাজির হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে রাফালে নিয়ে আক্রমণ করেন চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী ৫৯ হাজার কোটির রাফালে চুক্তি নিয়ে নীবর বলেও অভিযোগ করেন তিনি। ভারতের প্রতিরক্ষায় সম্ভবত সবথেকে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করে চন্দ্রবাবুর অভিযোগ, এই কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে প্রধানমন্ত্রীর অফিস। সত্যি বেশিদিন চাপা থাকে না বলেও মন্তব্য করেছিলেন চন্দ্রবাবু।












Click it and Unblock the Notifications