এক পদ এক পেনশন বিতর্কে আত্মঘাতী সেনাকর্মীকে শ্রদ্ধা জানাতে এসে ২ বার আটক রাহুল, উত্তাল জাতীয় রাজনীতি

এক পদ এক পেনশন নীতি কার্যকরের দাবিতে রামকিষাণ গ্রেওয়াল নামে এক প্রাক্তন সেনাকর্মী মঙ্গলবার আত্মঘাতী হন। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মোট দু'বার আটক হলেন সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

নয়াদিল্লি, ২ নভেম্বর : এক পদ এক পেনশন নীতি এখনও কার্যকর না হওয়ার প্রেক্ষিতে রামকিষাণ গ্রেওয়াল নামে এক প্রাক্তন সেনাকর্মী মঙ্গলবার আত্মঘাতী হন। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মোট দু'বার আটক হলেন সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

এদিন প্রথমে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে পুলিশের হাতে আটক হন তিনি। রাহুল গান্ধী হাসপাতালে পৌঁছলে তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়াকেও আটকে দেয় দিল্লি পুলিশ। হাসপাতাল চত্ত্বরের বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে রাখা হয়। যার ফলে উত্তেজনা ছড়ায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে।

এক পদ এক পেনশন বিতর্কে আত্মঘাতী সেনাকর্মীকে শ্রদ্ধা জানাতে এসে আটক রাহুল, উত্তাল জাতীয় রাজনীতি

এরপরে রামকিষাণের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ায় কনট প্লেস এলাকা থেকে রাহুলকে দ্বিতীয়বার আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শুধু রাহুলই নন, রামকিষাণের ছেলেকেও আটক করে পুলিশ।

এক পদ এক পেনশন দাবিতে মঙ্গলবার দিল্লির একটি পার্কে বিষ খেয়ে আত্মহত্যা করেন ৭০ বছরের রামকিষাণ গ্রেওয়াল। এক পদ এক পেনশনের দাবিতে মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছিলেন তিনি। ভেবেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরকে একটি স্মারকলিপি দেবেন বলে। রামকিষাণের পরিবারের দাবি, সে স্মারকলিপিতেই সুইসাইড নোট লেখেন রামকিষাণ। পরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

এই রামকিষাণকে দেখতে এলে রাহুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। হাসপাতালের কাজে বাধা দিচ্ছেন রাহুল ও অন্যান্যরা, এই অভিযোগে আটক করা হয়। পরে তাদের ছেড়েও দেওয়া হয়। ফের সন্ধ্যায় কনট প্লেস এলাকায় রাহুলকে আটক করা হয়। রামকিষাণ গ্রেওয়ালের আত্মহত্যার ঘটনায় রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের অন্যান্য নেতাদেরও আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

এই ঘটনার পরই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণে নেমে আসে কংগ্রেস। রাহুলকে আটক করাকে অগণতান্ত্রিক দাবি করে মোদী সরকারকে আক্রমণ করা হয়। বলা হয়, হাসপাতালে ঢুকতে গেলে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়াকে আটকের পরে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে টুইট করেন। একটি ভিডিও প্রকাশ করে এক পদ এক পেনশন নীতি প্রণয়ন নিয়ে নরেন্দ্র মোদীকে মিথ্যাচারের দায়ে অভিযুক্ত করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+