মোদীবিরোধী ঐক্যের কণ্ঠস্বর আরও তীব্র, জোট-বৈঠকে হাত ধরতে প্রস্তুত বিরোধীরা

রাত পোহালেই ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধের ফল। এই আঙ্গিকে সোমবার দিল্লিতে বসেছিল বিজেপি-বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে বাজল একতার সুর।

রাত পোহালেই ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধের ফল। এই আঙ্গিকে সোমবার দিল্লিতে বসেছিল বিজেপি-বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে বাজল একতার সুর। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু, দেবেগৌড়ারা গর্জে উঠলেন বিরোধিতায়। সম্মিলিতভাবে লড়াইয়ের বার্তা দিলেন আগামী ২০১৯-এর নির্বাচনে।

কক্ষের কণ্ঠস্বরই বিরোধী কণ্ঠস্বর

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই বৈঠক শেষে বলেন, এটি একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি। আমি মিটিংয়ে বলেছিলাম, এই কক্ষের কণ্ঠস্বর দেশের বিরোধী দলের কণ্ঠস্বর। আমাদের লক্ষ্য হচ্ছে বিজেপিকে পরাজিত করা। ভারতের সংবিধান ও আমাদের প্রতিষ্ঠানকে রক্ষা করা। আমরা তা করবই।

মধ্যমণি বাংলার মুখ্যমন্ত্রী

মধ্যমণি বাংলার মুখ্যমন্ত্রী

রাহুলের একই কথাই প্রতিধ্বনিত হয়েছে অন্য সকলের কণ্ঠে। ২০১৯-এর দামামা বেজে যেতেই আবারও বিরোধী ঐক্য সম্মিলিতভাবে আওয়াজ তুলতে শুরু করেছে। এদিনের বৈঠকের মধ্যমণি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। এক হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের পতনের ডাক দিয়েছেন।

বিজেপি উৎখাতের ডাক চন্দ্রবাবুর

বিজেপি উৎখাতের ডাক চন্দ্রবাবুর

চন্দ্রবাবু নাইডুর মুখেই রাহুলের কথার প্রতিধ্বনি। তিনি বলেছেন, আমাদের প্রতিষ্ঠান, আমাদের দেশকে রক্ষা করতে হবে বিজেপির হাত থেকে। দেশ এখন ভয়ানক বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় ২০১৯-এর নির্বাচন হতে চলেছে। তার আগে আমরা সম্মিলিত লড়াই নিশ্চয় সফল হবে সমূহ বিপদকে দেশ থেকে উপড়ে ফেলতে।

পিসি-ভাইপোর বৈরাগ্য

পিসি-ভাইপোর বৈরাগ্য

এদিন বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবু নাইডুর বৈঠক হয়। তার আগে অরবিন্দ কেজরিওয়াল, ওমর আবদুল্লা থেকে শুরু করে দেবেগৌড়া, শরদ যাদবরা সম্মিলিত হন। নিজেদের মধ্যে আলাপচারিতা করেন। এদিন দিল্লির বৈঠক ঐক্যের বার্তা দিলেও মায়াবতী ও অখিলেশদের অনুপস্থিতি কিন্তু রাহুল-মমতা-চন্দ্রবাবুদের কাছে মাথাব্যথার কারণ হবে।

রাহুলের হাত শক্ত হল কুশওয়া-যোগে

রাহুলের হাত শক্ত হল কুশওয়া-যোগে

তবে এরই মধ্যে রাহুল গান্ধীর কাছে উৎসাহব্যঞ্জক হল, এনডিএ থেকে উপেন্দ্র কুশওয়ারের পদত্যাগ। তিনি শুধু মন্ত্রিত্ব ত্যাগ করেননি, এনডিএ ছেড়েছেন। এবং সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। আবার মোদী বিরোধী বৈঠকেও তিনি উপস্থিত হয়েছেন। বার্তা দিয়েছেন মোদী সরকারের ব্যর্থতার। আর একই সঙ্গে অসম গণ পরিষদও এনডিএ ছাড়ার বার্তা দিয়েছে এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+