Ambedkar Row: আম্বেদকর বিতর্কে শাহের হয়ে ব্যাটিং মোদীর! পদত্যাগ চেয়ে প্রধানমন্ত্রীর দরবারে রাহুল-খাড়গে
Ambedkar Row: আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়! ইতিমধ্যে স্বরাষ্ট্রমমন্ত্রী (Amit Shah) পদে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস। এমনকি মোদীর ডেপুটির বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস। কড়া সমালোচনা করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এবার শাহের হয়ে ব্যাট ধরলেন প্রধানমন্ত্রী (Pm Modi)। কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, মিথ্যা দিয়ে বহু বছর ধরে ভুলগুলি কখনই চেপে রাখা যায় না, আর তা যদি ঢেকে রাখবে কংগ্রেস ঠিক করে তাহলে বড় ভুল করছে। এমনকী আম্বেদকরকে কংগ্রেসই মুছে ফেলার চেষ্টা করেছে। শুধু তাই নয়, কংগ্রেস যে রাজনীতি করছে তা 'পচা ইকোসিস্টেম' বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী (Ambedkar Row) ।

আর তা উল্লেখ করে এই প্রসঙ্গে তিনি আরও বলছেন, অমিত শাহ কংগ্রেসের কালো ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি সংবিধান প্রণেতা ডঃ বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কংগ্রেস অবদান কখনও দেশের মানুষকে ভুলবে না বলেও সোশ্যাল মিডিয়ায় রাহুল-মল্লিকার্জুন খাড়গেদের তিব্র আক্রমণ শানান।
Ambedkar Row: ঠিক কি বলেছেন নরেন্দ্র মোদী?
If the Congress and its rotten ecosystem think their malicious lies can hide their misdeeds of several years, especially their insult towards Dr. Ambedkar, they are gravely mistaken!
— Narendra Modi (@narendramodi) December 18, 2024
The people of India have seen time and again how one Party, led by one dynasty, has indulged in…
একদিকে যখন কংগ্রেসকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ শানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেই সময় তাঁর স্পঙ্গে দেখা করে অমিত শাহের পদত্যাগ দাবি করলেন। মানবাধিকার কমিশনে স্থায়ী চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে আলোচনা সারতে সংসদে প্রধানমন্ত্রীর চেম্বারে যান এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক শীর্ষ ব্যক্তিত্ব।
এই সংক্রান্ত বিষয়ে আলোচনার পরেই আম্বেদকরকে (Ambedkar Row) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া মন্তব্যের প্রসঙ্গ তোলা হয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদে শাহের পদত্যগ দাবি করেন। একই সঙ্গে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।
বলে রাখা প্রয়োজন, বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা"। তবে এতে ভারতীয় জনতা পার্টি খুশি যে কংগ্রেস আম্বেদকরের নাম নিচ্ছে তবে পার্টিরও তার প্রতি তার আসল অনুভূতি সম্পর্কে কথা বলা উচিত বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Ambedkar Row)। আর তা নিয়েই শুরু হয়ে যায় জোর বিতর্ক।












Click it and Unblock the Notifications