অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রায় 'জয় শ্রী রাম' ও 'মোদী মোদী' স্লোগান! বাস থেকে নামলেন রাহুল গান্ধী, তারপর...
ভারত জোড়ো ন্যায় যাত্রা এই মুহূর্তে অসমে। রবিবার সেই ভারত জোড়ো যাত্রায় হামলার অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস থেকে নেমে বিজেপির পতাকাধারী লোকদের ভিড়ের দিকে যাচ্ছেন। সেই সময় অন্য কংগ্রেস সাংসদ ও নিরাপত্তা কর্মী ও দলীয় কর্মীরা তাঁকে বাসের ভিতরে নিয়ে যান।
ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কিছু লোক রাস্তার ধারে বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। রাহুল গান্ধীকে নিয়ে বাস সেই লোকেদের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁরা জয় শ্রী রাম ও মোদী মোদী স্লোগান দিতে শুরু করেন। সেই সব লোকেদের হাতে বিজেপির পতাকা ছাড়াও ছিল দেশের জাতীয় পতাকা।

বাস চালক সেই জায়গায় ধীর গতিতে গাড়ি চালাতে থাকেন। সেই সময় রাহুল গান্ধী তাঁকে বাস থামাতে বলেন। বাস থামানোর সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী বাস থেকে বেরিয়ে ভিড়ের মধ্যে যেতে না যেতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আবার বাসের মধ্যে নিয়ে আসেন।
सबके लिए खुली है मोहब्बत की दुकान,
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024
जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान।🇮🇳 pic.twitter.com/Bqae0HCB8f
ভারত জোড়ো ন্যায় যাত্রা অসমের নগাঁও পৌঁছনোর পরে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে তীব্র নিশানা করেন। তিনি অভিযোগ করেন, ২০-২৫ জন বিজেপি কর্মী লাঠি নিয়ে বাসের সামনে এসেছিল। তিনি বাস থেকে নামতেই তারা পালিয়ে যায় বলে দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ওইসব লোকেরা মনে করে কংগ্রেস বিজেপি ও আরএসএসকে ভয় পায়। রাহুল গান্ধী বলেন, তারা যত খুশি পোস্টার ছিঁড়ে ফেলতে পারে, তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। তিনি বলেন, কংগ্রেস কাউকে ভয় পায় না, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকেও নয়।
#WATCH | Sonitpur, Assam: Rahul Gandhi being moved inside the 'Bharat Jodo Nyay Yatra' bus by his security personnel and party workers as the Congress MP moved towards a large crowd of people that also included people with BJP flags.
— ANI (@ANI) January 21, 2024
Meanwhile, Congress has claimed that the… pic.twitter.com/iXOFtsk8PN
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছেন, তিনি অসমের মানুষদের কাছ থেকে ভালবাসা পেয়েছেন। তিনি বলেছেন, অসমে তিনি কৃষকদের কথা শুনেছেন, বেকার যুবকদের কথা শুনেছেন। তারপরেই তিনি বলেছেন, অসমের মানুষ, কৃষক ও সেখানকার মায়েরা তাঁর প্রতি যে ভালবাসা জানিয়েছে, তা তিনি জীবনের বাকি সময়ে ভুলতে পারবেন না।
#WATCH असम: कांग्रेस सांसद राहुल गांधी ने कहा, "यहां से 2-3 किमी पहले 20-25 भाजपा कार्यकर्ता डंडा लेकर हमारी बस के सामने आ गए और जब मैं बस से बाहर आया तो वे भाग गए। उन्हें लगता है कि कांग्रेस BJP और RSS से डर गई है, वे सपना देख रहे हैं। वे जितने चाहें उतने पोस्टर फाड़ें, हमें कोई… pic.twitter.com/aNSh8O9QbB
— ANI_HindiNews (@AHindinews) January 21, 2024












Click it and Unblock the Notifications