সামনের মাসেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, ফাঁস বীরাপ্পা মইলির
আগামী মাসেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে উত্তোরণ হতে চলেছে রাহুল গান্ধীর।
আর অপেক্ষা নয়। আগামী মাসেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে উত্তোরণ হতে চলেছে রাহুল গান্ধীর। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে ইঙ্গিত করেছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে মন্তব্য করে বিস্তর সমালোচনা কুড়িয়েছেন রাহুল গান্ধী। সেখানেই জানিয়েছেন যে দল চাইলে যেকোনও সময় দায়িত্ব নিয়ে তৈরি তিনি। সেই প্রেক্ষিতেই বীরাপ্পা মইলি জানিয়েছেন, রাহুল দলের হাল ধরলে তা দলের পক্ষ্যে অত্যন্ত মঙ্গলজনক হবে। এবং খুব দ্রুত এই প্রক্রিয়া সেরে ফেলা উচিত।
মইলির মতে, কংগ্রেসে সকলের মনে হচ্ছে রাহুলের সভাপতি পদে আসীন হওয়াতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবে রাহুল চাইছে এআইসিসি-তে ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে সভাপতির পদে বসতে। বিভিন্ন রাজ্যে সেই প্রক্রিয়া এই মাসের মধ্যেই সেরে ফেলা হবে। তারপর আগামী মাসেই রাহুলের হাতে সম্ভবত নেতৃত্বের ভার তুলে দেবে এআইসিসি।
রাহুল গান্ধী যেভাবে রাজ্য ধরে ধরে ইস্যুভিত্তিক রাজনীতির কথা বলছেন, আগামী দিনে কংগ্রেসকে সেপথেই এগোতে হবে বলে মনে করছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরাপ্পা মইলি। রাজ্য ধরে ধরে পরিকল্পনা করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস রাহুলের নেতৃত্বে লড়াই করবে বলে দলীয় নেতৃত্ব মনে করছেন।
নিজের রাজ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে মইলির বক্তব্য, এখানে সিদ্দারামাইয়ার নেতৃত্বে কংগ্রেস ক্ষমতা ধরে রাখবে। এখানে কোনওভাবেই বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications