বাড়ির চাবি তুলে দিয়ে রাহুল গান্ধী বললেন, 'সত্যি কথা বলার দাম দিতে হচ্ছে'
সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী! সকাল থেকেই জল্পনা ছিল যে আজ বাংলো খালি করে লোকসভার সচিবালয়ের হাতে চাবি তুলে দিতে পারেন তিনি। সেই মতো সকাল থেকেই বাংলোতে থাকা একবারে শেষ পর্যায়ের সমস্ত জিনিসপত্র সরানো হয়। আর এরপর বিকেলে বাংলো খালি করে সরকারি আধিকারিকদের হাতে চাবি তুলে দেন রাহুল। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।
গত দুদশক ধরে দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো ছিল রাহুল গান্ধীর ঠিকানা। ফলে যাওয়ার সময়ে বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গে ছবি তোলেন তিনি।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা বলেন, সত্যি কথা বলার দাম দিতে হচ্ছে আমাকে। তবে আগামী কয়েকদিন ১০ জনপথে মা সোনিয়া গান্ধীর সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। তবে সব ইস্যুতে আওয়াজ তুলবেন বলেই জানিয়েছেন তিনি। রাহুলের কপ্তহা অনুযায়ী, কাউকে না কাউকে তো আওয়াজ তুলতেই হবে। আর সেই কাজটা আমিই করব।
#WATCH | "People of Hindustan gave me this house for 19 years, I want to thank them. It's the price for speaking the truth. I am ready to pay any price for speaking the truth...," says Congress leader Rahul Gandhi as he finally vacates his official residence after… pic.twitter.com/hYsVjmetYw
— ANI (@ANI) April 22, 2023
এদিন সকাল থেকে দাদা রাহুল গান্ধীর পাশেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। বাড়ি খালি করার গোটা প্রক্রিয়া একেবারে সামনে থেকে খতিয়ে নেন তিনি। রাহুলের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কাও। তিনি বলেন, ভাই রাহুল গান্ধী যা বলেছেন একেবারেই ঠিক। সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যেই এত কিছু হচ্ছে। তবে রাহুল গান্ধী খুবই সাহসী। আমি তাঁর সঙ্গে সবসময় রয়েছি বলেও মন্তব্য করেছেন সোনিয়া কন্যা। ছিলেন সোনিয়া গান্ধীও।
তবে রাহুল গান্ধী বাংলো ছাড়তেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতারা। একাধিক শীর্ষ কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়া এই বিষয়টিকে তুলে ধরে টুইট করেছেন। এমনকি কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটেও এই বিষয়টিকে তুলে ধরে রাহুলের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
কংগ্রেস একটি পোস্টে লিখেছে, এই দেশ রাহুল গান্ধীর ঘর। সাধারণ মানুষের মনের মধ্যেই উনি থাকেন। এমনকি জনতার সঙ্গে রাহুল গান্ধীর সম্পূর্ণ অটুট বলে পোস্ট কংগ্রেসের। শুধু তাই নয়, কেউ তাঁকে ছেলের মতো দেখে তো কেউ দেখে নেতা হিসাবে। রাহুল সবার! আর এই কারণেই গোটা দেশ আজ বলছে, রাহুল জি মেরা ঘর আমকা ঘর।
ये देश राहुल गांधी जी का घर है।
— Congress (@INCIndia) April 22, 2023
राहुल जो लोगों के दिलों में बसते हैं। राहुल जिनका रिश्ता जनता से अटूट है।
कोई उनमें अपना बेटा देखता है, कोई भाई, कोई अपना नेता... राहुल सबके हैं और सब राहुल के।
यही कारण है आज देश कह रहा है- राहुल जी, मेरा घर-आपका घर।#MeraGharAapkaGhar
বলে রাখা প্রয়োজন, এই বিষয়কে সামনে রেখে একটি ক্যাম্পেনও চালানো হচ্ছে। বিশেষ করে কর্নাটক নির্বাচনকে মাথায় রেখেই এই ক্যাম্পন শুরু হয়েছে। সাংসদ হিসাবে এই বাংলো রাহুল গান্ধীকে দেওয়া হয়। কিন্তু পদ খারিজ হতেই এই বাংলো খালি করার নিদেশ দেওয়া হয়।












Click it and Unblock the Notifications